কাপ্তাইয়ে নগদ অর্থ বিতরণে সাংসদ দীপংকর তালুকদার
রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজকল্যান পরিষদ হতে প্রাপ্ত গরীব, অসহায়, দু:স্থ পরিবার, এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী, অসহায় এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এসময় ১শত ৯৩ জন শিক্ষার্থীকে প্রতিজন ২ হাজার টাকা করে এবং ১ শত ৯৩ জন অসহায় পরিবারকে পরিবার প্রতি ২ হাজার টাকা করে সর্বমোট ৭ লাখ ৭২ হাজার টাকা তুলে দেওয়া হয়।
সোমবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টাকা তুলে দেন জাতীয় সংসদের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার।
এসময় তিনি বলেন, সামাজিক নিরাপদ বেষ্টনির আওতায় আজকে অসহায় শিক্ষার্থী এবং অসহায় পরিবারের মাঝে এই টাকা বিতরণ করা হয়েছে। অর্থনৈতিক মন্দার মাঝেও মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় এই বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন এর সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক এবং কাপ্তাই থানার ওসি আবুল কালাম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, শিক্ষার্থী উনুচিং মারমা এবং উপকারভোগী শাহেদুল ইসলাম।
বিতরণ অনুষ্ঠান জনপ্রতিনিধি, আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা