ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

পাইকগাছায় মটরসাইকেল ট্রাক্টর সংঘর্ষে একজনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৪-২০২৪ দুপুর ২:৫১

পাইকগাছা উপজেলার চাঁদখালীতে মটরসাইকেল ও তরমুজ বাহি ট্রাক্টরের সাথে সংঘর্ষে খায়রুল আলম নামে একজন মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়াও মারাত্মক আহত হয়েছেন মটরসাইকেল চালক। নিহতের বাড়ি কয়রা উপজেলার মদিনাবাদ গ্ৰামের নওশের আলী সানার পুত্র মোহাম্মদ খয়রুল আলম সানা(৩৫)। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে খুলনা যাওয়ার পথে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউপির মৌখালী নামক স্থানে তরমুজ বাহি মাহেন্দ্রর সাথে দুর্ঘটনায় নিহত হন। ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাক্টরটিকে জব্দ করেছে।  নিহতের ছোট ভাই আলমগীর হোসেন মিন্টু বাদী হয়ে ট্রাক্টরচালক জাহিদ গাজীর (২৫) এর বিরুদ্ধে পাইকগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন।
পাইকগাছা থানার উপপরিদর্শক সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মামলার হাজিরা দিতে নিহত খায়রুল আলম সানা ভাড়ায়চালিত মোটরসাইকেলযোগে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে মৌখালী এলাকায় পৌঁছালে ভাটার মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং মোটরসাইকেলটির চালক ও আরোহী উভয়েই রাস্তায় ছিটকে পড়লে ঘটনাস্থলেই খায়রুল আলম সানার  মৃত্যু হয়। এসময় চালক গুরুতর আহত হয়।

এরপর গুরুতর আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে প্রথমে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে তার শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত