কক্সবাজার সৈকতে ট্যুরিস্ট পুলিশের ব্যাতিক্রমী উদ্যোগ
সৈকতের স্মার্ট নিরাপত্তা জোরদার করতে ট্যুরিস্ট পুলিশের ব্যাতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে। বিচে পর্যটকরা যেন সরাসরি পুলিশের সেবা পেতে পারে সেজন্য ইন্টার কম লাগানো হয়েছে। পাশাপাশি ইমারজেন্সি প্রেস বাটন লাগানো হয়েছে। বাটনে চাপ দেওয়ার সাথে সাথে বেল বেজে উঠবে এবং আওয়াজ শুনার সাথে সাথে টুরিস্ট পুলিশ টিম হাজির হবে। ৭এপ্রিল বিকেলে কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, কক্সবাজার রিজিয়ন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি বলেন, এইবার কক্সবাজারে ঈদের পর থেকে আসা পর্যটকরা এমন নিরাপত্তা সেবা উপভোগ করতে পারবেন। চুরি, ছিনতাই, হারিয়ে যাওয়া জিনিসপত্রসহ একাধিক বিষয়ে সেবা নিশ্চিত করবে পুলিশের এই ব্যতিক্রম উদ্যোগ। ট্যুরিস্ট পুলিশের এমন উদ্যেগকে স্বাগত জানিয়েছে ভ্রমন’প্রেমী নেটিজেনরা। বিগত সময়ে এমন উদ্যেগগুলো না থাকায় কক্সবাজার সমুদ্র সৈকতে হরেক রকম চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছে। যার মধ্যে ছিল পর্যটকের গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি, ছিনতাই নারী গঠিতসহ একাধিক ঘটনা। এবিষয়ে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ (কক্সবাজার রিজিয়ন) বলেন, সমুদ্র সৈকতের সকল ধরনের নিরাপত্তা জোরদার করতে সবসময় বদ্ধপরিকর। সৈকতে কেউ নাশকতা করলে ইমার্জেন্সি কল সেন্টার থেকে সরাসরি সেবা উপভোগ করতে পারবে। নির্দিষ্ট স্থানে দেওয়া বাটনে ক্লিক করলেই মুহূর্তের মধ্যেই পাওয়া যাবে পর্যটন সেবা। ধাপে ধাপে পর্যটকদের জন্য সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে ট্যুরিস্ট পুলিশ। পুরো সমুদ্র সৈকতকে নিরাপত্তার চাদরে ঢেলে সাজানো হবে বলে সকালের সময়ের প্রতিবেদককে জানান এই কর্মকর্তা। ট্যুরিস্ট পুলিশ সবসময় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাগ্রে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত। ইন্টারকম সংযুক্ত ডিজিটাল নিরাপত্তার আওতায় কক্সবাজার সমুদ্র সৈকতের ইমার্জেন্সি সিকিউরিটি বক্স উদ্বোধন করেন কক্সবাজার রিজিয়ন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। রবিবার বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এমন ব্যতিক্রমী সেবা চালু করেন। এইসব কল সেন্টার ও সেবা মূলক বক্সগুলো থেকে মূহুর্তেই সেবা পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন। শুধু তাই নই, সাদা পোশাকধারী নারী পুরুষ মিলে একাধিক ট্যুরিস্ট পুলিশের গোয়েন্দা টিমের টহল জোরদার করা হবে। পাশাপাশি দিনের বেলায় ড্রোন ক্যামরা ধারা পর্যবেক্ষণ করা হবে ।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে