শ্রীমঙ্গলে একটি ডিম ১৯হাজার টাকা ও আতাফল বিক্রি হলো ১হাজার ৫০০ টাকায়
একটি হাঁসের ডিম বিক্রি হয়েছে ১৯ হাজার টাকায়! শুনতে অবিশ্বাস্য মনে হলেও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি হাঁসের ডিম বিক্রি হয়েছে ১৯ হাজার টাকায়।রবিবার (৭ এপ্রিল) রাত শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুরের বাজার জামে মসজিদ দান হিসেবে আসা ১টি ডিম উন্মুক্ত নিলামে ১৯ হাজার টাকায় বিক্রি করা হয়।
মসজিদের জন্য দান হিসেবে আসা ডিমটি নিলামে কিনতে দাম হাকাতে শুরু করেন স্থানীয়রা। ডিমটির দাম ৫০০ টাকা থেকে শুরু হয়, এরপর দাম গিয়ে ঠেকে ১৯ হাজার টাকায়। ডিমটি কেনেন সালেহ আহমদ নামের স্থানীয় এক ব্যবসায়ী।
মির্জাপুর বাজারের ব্যবসায়ী মো. জাকির হোসেন বলেন, ‘আগেকার সময়ে মসজিদের উন্নয়ন কাজ করার লক্ষে বিভিন্ন দ্রব্যসামগ্রী দিয়ে এভাবে প্রতিযোগীতাপূর্ণ নিলামের আয়োজন হতো। এই নিলাম দেখতে বহু মানুষ জড়ো হয়ে অনেকেই অংশগ্রহণ করতেন। এখন আর আগের মতো এই নিলাম ডাকা হয়না, বলতে গেলে প্রায় বিলুপ্তির দিকে এই নিলাম ডাক। তবে মসজিদের উন্নয়নের স্বার্থেই এসব নিলাম টিকিয়ে রাখা জরুরি এবং এতে ক্রেতাদের অংশগ্রহণ করাও জরুরি।
নিলামে ডিম কেনা সালেহ আহমদ বলেন, ‘মহান আল্লাহর সন্তুষ্টি পেতে ডিমটি ১৯ হাজার টাকায় কিনেছি। মসজিদের জিনিস বেশি দামে কিনলে আমার ওই টাকাগুলো আখেরাতে কাজে দেবে।’
এদিকে একইদিন বিকেল ৫টায় শ্রীমঙ্গল জামে মসজিদে নিলামে একটি আতাফল ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। শ্রীমঙ্গল শহরের স্থানীয় এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে একটি আতাফল ১ হাজার ৫০০ টাকায় কেনেন।
এমএসএম / এমএসএম
কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি
সিএফ’র ছত্রছায়ায় ভালুকায় বনের সম্পদ লুটপাট
নাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কা
শার্শায় গোয়ালঘর থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার
শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত
নাচোলে ৪৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অনলাইনে জুয়া পরিচালনা: মামা-ভাগ্নি গ্রেফতার
বরিশালে চার হাজার পিস ইয়াবাসহ দুই ভাই আটক
বলিহার রাজবাড়ী ও পাহাড়পুর বিহার পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার
স্বাভাবিক নিয়মে ভোটার হওয়া যায় না সাতকানিয়া নির্বাচন অফিসে
সুনামগঞ্জ কিশোর গ্যাংয় নির্মুলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত