ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ৪৬২১ পরিবার


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ৯-৪-২০২৪ দুপুর ১২:৪৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার (চাল) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ১১টায় শ্রীমঙ্গল পৌরসভার আয়োজনে- ২০২৩- ২৪ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র মানুষের হাতে চাল তুলে দেন বাংলাদেশের সরকারের কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

চাল বিতরণ অনুষ্ঠানে  শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম, আলকাছ মিয়া, আব্দুল জব্বার আজাদ, হানিফ চৌধুরী, নারী কাউন্সিলর তানিয়া আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী ফছসল আহমেদ ও মো. কুতুব উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, শ্রীমঙ্গল পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৪ হাজার ৬২১ জন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি

সিএফ’র ছত্রছায়ায় ভালুকায় বনের সম্পদ লুটপাট

নাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কা

শার্শায় গোয়ালঘর থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার

শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত

নাচোলে ৪৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইনে জুয়া পরিচালনা: মামা-ভাগ্নি গ্রেফতার

বরিশালে চার হাজার পিস ইয়াবাসহ দুই ভাই আটক

বলিহার রাজবাড়ী ও পাহাড়পুর বিহার পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

স্বাভাবিক নিয়মে ভোটার হওয়া যায় না সাতকানিয়া নির্বাচন অফিসে

সুনামগঞ্জ কিশোর গ্যাংয় নির্মুলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মহাজাগতিক বস্তু আবিষ্কার করে যুক্তরাষ্ট্রে আলোড়ন সৃষ্টি করলো কাপ্তাই কেপিএম স্কুলের প্রাক্তন ছাত্র মুহিবুল্লাহ