রায়গঞ্জে সরকারি রাস্তা কাটার অভিযোগ
সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি রাস্তা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।সরকারি রাস্তা কেটে নেওয়ার ঘটনায় বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাইহাজীুর গ্রামের আব্দুর রশিদ খানের পুত্র রেজাউল করিম খান ও সাবেক ইউপি সদস্য আব্দুল আলিম খানের ছোট ভাই লিটন খান ২৭ রমজান রাতে বেকু মেশিন লাগিয়ে সরকারি রাস্তা কেটে নিয়ে যায়।
সরজমিনে গিয়ে দেখা যায় সরাইহাজিপুর গ্রামের মধ্যে দিয়ে বেতুয়া আশ্রয় প্রকল্প ও শ্যামগোপ আদর্শ্য গ্রামে যাওয়ার এক মাত্র রাস্তা। রাস্তা দিয়ে প্রতিনিয়ত শত শত মানুষ বিভিন্ন ভাবে চলাচল করে থাকে।
চলাচল কারি আশ্রয়নে বসবাসরত ফরিদুল ইসলাম, সুরুজ, আকলিমা শাহ আলম সহ শিউলী সহ শতাধিক ব্যাক্তি বলেন রাস্তাটির গাঁ ঘেঁষে রেজাউল করিম খানের জায়গা জমি থাকায় সে তার জায়গায় রাস্ত হয়েছে বলে তিনি রাস্তা কেটে নিয়ে ইটভাটায় মাটি বিক্রি করেন। এবিষয়ে অভিযুক্ত রেজাউল করিমের সঙ্গে কথা বলে তিনি বলেন আমি আমার জায়গার মাটি কেটেছি ২০ বছর আগে রাস্তা হয়েছিল এখন আর রাস্তা দেওয়া হবেনা। এ বিষয়ে নিয়ে ইউপি চেয়ারম্যান জনাব আব্দুল হান্নান খানের নিকট জানতে চাইলে তিনি বলেন এলাকাবাসি একটি লিখিত অভিযোগ দিয়েছে। তবে সরকারি রাস্তা কেটে নিয়েছে যারা তাদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই ব্যবস্তা নেয়া জরুরি।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান বলেন, অভিযোগ হয়ত ডাক ফাইনালে আছে অপরাধীদের আওতায় আনা হবে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি তানজিল পারভেজ বলেন, রাস্তা কাটার বিষয়টি অবগত হয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ