ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত ৭


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৪-২০২৪ দুপুর ১২:৪৯

নরসিংদীর রায়পুরার নিলক্ষায় বালু ব্যবসা এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সাগর মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় জানা যায়নি।

বুধবার (১৭ এপ্রিল) ভোরে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও সোনাকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাগর মিয়া (২০) একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে ও পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারসহ নানা কারণে দীর্ঘদিন ধরেই এলাকা ছাড়া ছিলেন কান্দাপাড়ার রাজিব ও তার গ্রুপ। বুধবার ভোরে লোকজনসহ দেশীয় অস্ত্র নিয়ে এলাকা দখলের জন্য বীরগাঁও, সোনাকান্দি, আমিরাবাদসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে রাজিবের গ্রুপ হামলা চালায়। এ সময় প্রতিরোধ করায় বীরগাঁও এলাকার আনোয়ার গ্রুপের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। দুই পক্ষের গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হন। এর মধ্যে আহত অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথেই সাগর মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রায়পুরা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৬ থেকে ৭ জন আহত হয়েছেন। আনোয়ার সরকারের দলের লোক দুটি ভাগে ভাগ হয়ে রাজিব সরকার গ্রুপের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই এ সংঘর্ষ ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত