ধামরাইয়ে বজ্রপাতে নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা প্রদান
ঢাকার ধামরাইয়ে মাছ ধরতে গিয়ে আবুল কাশেম (৪৬) নামে এক মৎসচাষীর বজ্রপাতে মৃত্যু হয়েছে।
মৃত আবুল কাশেম উপজেলার সুতিপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পূর্ব বালিথা এলাকার মৃত সমেজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় খবর পেয়ে নিহতের বাড়ি গিয়ে পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে ধামরাই উপজেলা প্রশাসন। এর আগে গতকাল মঙ্গলবার বিকালের দিকে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের নওগাঁও কিশোরী নগর এলাকায় ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী শামীম আহমেদ বলেন, আমরা মাছ ধরছিলাম। তখন বৃষ্টি নামে। আশ্রয় নিতে আমরা পাশের একটি বাড়ির দিকে যাচ্ছিলাম। কাশেম ছিল সবার সামনে, ১০ গজ দূরে একজন আর ২০-২৫ গজ দূরে আমি আমার পেছনে অপরজর। তখনই বিকট শব্দে নীল রংয়ের একটা কিছু কাশেমের ঠিক কাছেই পড়ে। কাশেম মাটিতে পড়ে যায়। আমরাও পড়ে যাই। এরপর কয়েক মিনিট পর তাকে নিয়ে পাশের একটি বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেই। তারপর তাকে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে যায়।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান মোঃ আব্দুল্লা আল মামুন বলেন, কাল বৈশাখী ঝড়ের সময় কোনো দুর্ঘটনা থেকে সুরক্ষিত থাকতে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতেও তাদের সব ধরনের সহযোগীতা দেওয়া হবে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি
বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি
প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি
বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ
পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪
দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ
জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক
মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক
টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা