ঢাকা শনিবার, ১৬ মে, ২০২৬

সাতক্ষীরা প্রাণসায়র খালের পরিবেশ দুষণ রোধে ৬ সদস্য বিশিষ্ট যৌথ কমিটি গঠন


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৭-৪-২০২৪ দুপুর ৩:৪৭

সাতক্ষীরায় জেলা শহর তথা প্রাণসায়র খালের পরিবেশ দুষণ রোধকল্পে কার্যক্রম গ্রহণ করার লক্ষ্যে ছয় সদস্য বিশিষ্ট একটি যৌথ কমিটি গঠন করে পরিপত্র জারি করেছে জেলা ম্যাজিস্ট্রেট।মঙ্গলবার(১৬ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা জেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ০৫.৪৪,৮৭০০,০১২,২৫,০০১.২৩-১৮১ নম্বর স্মারকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল।

জেলা আইন-শৃঙ্খল্য কমিটির মাসিক সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক সাতক্ষীরা জেলা শহর তথা প্রাণসায়র খালের পরিবেশ দুষণ রোধকল্পে কার্যক্রম অব্যাহত রাখার জন্য নিম্নবর্ণিত ছয় সদস্য বিশিষ্ট যৌথ কমিটির মধ্যে পৌরসভার দুইজন,পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা'র দুইজন এবং সাতক্ষীরা থানা'র দুইজন পুলিশ রয়েছে।যৌথ কমিটির  সদস্যরা হলেন সাতক্ষীরা পৌরসভা'র নির্বাহী কর্মকর্তা মো, লিয়াকত আলীকে আহবায়ক এবং সদস্য হিসেবে পৌর স্যানিটারি ইন্সপেক্টর মো, রবিউল আলম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আসমা খাতুন, সাতক্ষীরা থানা'র পুলিশ পরিদর্শক (অপারেশন্স), মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সাব-ইন্সপেক্টর,মো.হাসানুর রহমান।

সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট কতৃক জারিকৃত পরিপত্রে বর্নিত কার্যপরিধিতে বলা হয়েছে, ছয় সদস্য বিশিষ্ট যৌথ কমিটি জেলা শহর তথা প্রাণসায়র খালের পরিবেশ দুষণ রোধকল্পে কার্যক্রম মনিটরিং করবে। সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে যৌথ কমিটি প্রাণসায়র খালের প্রয়োজনীয় স্থানে সিসি ক্যামেরা স্থাপনপূর্বক নজরদারি কার্যক্রম গ্রহণ করবে। যৌথ কমিটি প্রাণসায়র খালের পার্শ্ববর্তী এলাকার লোকজনদের সচেতন করবে। যারা ময়লা, আবর্জনা, বর্জ্য ফেলবে তাদের সতর্ক করবে ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবে। অমান্যকারীকে পরিবেশ অধিদপ্তর নোটিশ করবে এবং প্রয়োজনে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর আওতায় মামলা করবে। জেলা শহর তথা প্রাণসায়র খালের পরিবেশ দুষণ রোধকল্পে কার্যক্রম অব্যাহত রাখতে যৌথ কমিটি প্রদত্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে সাতক্ষীরা পৌরসভা, পরিবেশ অধিদপ্তর ও সাতক্ষীরা থানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। যৌথ কমিটি বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরাকে সময় সময় হালনাগাদ তথ্য সরবরাহ করবে এবং কোন মন্তব্য ও সুপারিশ থাকলে তা উপস্থাপন করবে।

এমএসএম / এমএসএম

রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার

ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ

নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার

রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী

চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

কক্সবাজারে ট্রাফিক পুলিশ ও দালালদের চাঁদার রাজত্ব

সলঙ্গায় পৌরসভা নিয়ে আলোচনা সমালোচনার ঝড়

বুড়িগঙ্গায় গলাকাটা লাশ উদ্ধার