হাসপাতালে নবজাতক শিশুকে রেখে পালালো মা
পটুয়াখালী মেডিমেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক শিশুকে রেখে পালালো মা ও পরিবারের সদ্যসরা।দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মোজাম্মেল হকের মেয়ে সানজিদা আক্তার পপি ঘটনাটি ঘটিয়েছে বলে জানা গেছে।
জানা যায়, একই উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানী গ্রামের আব্দুর রব হাওলাদারের ছেলে আল আমিন হাওলাদারের সাথে সানজিদা আক্তার পপির সাথে ১১ মাস আগে বিয়ে হয়।৮ মাসের অন্তঃসত্ত্বা এই নারী তার স্বামীর সাথে বনিবনা না হওয়ায় পারিবারিক কলহের যের ধরে তার স্বামীর অজান্তে বাচ্চাটিকে মেরে ফেলার উদ্দেশ্যে বিভিন্ন ইনজেকশন দেয়, পরবর্তীতে অন্তঃসত্ত্বা নারী অসুস্থ হয়ে পড়লে দুমকি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, রোগীর অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় গত ১৫.৪.২৪ তারিখে পটুয়াখালী সদর হসপিটাল রেফার করে ভর্তি করা হয়।
ভর্তির পরের দিন মঙ্গলবার একটি কন্যা সন্তানের জন্ম দেন। সন্তান জন্ম দেওয়ার পর নবজাতক শিশুটি পুরোপুরি সুস্থ না থাকায় আইসিইউতে ভর্তি করে,শিশুটির মা ও নানা,নানী,খালা সহ হসপিটাল থেকে লাপাত্তা হয়ে যায়।শিশুটির ফুপু জানান,আমি এই খবর শুনে হসপিটালে আসলে কাউকে খুজে না পেয়ে পটুয়াখালী সদর থানায় জানাই।তিনি আরো বলেন আমার ভাইকে ফাঁসাতে এই ঘটনা ঘটিয়েছে।
নবজাতকের বাবা আল আমিন হাওলাদার বলেন,আমি চাকরির কারণে দূরে থাকি, আমার শশুর বাড়ির সাথে বনিবনা না থাকায় আমাকে ফাঁসাতে আমার শ্বশুর,শাশুড়ি, বউ এমনটি করছে। আমার বাচ্চাকে মেরে ফেলে আমাকে মাডার মামলায় ফাঁসাতে চেয়েছিলো। এবিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাসিম বলেন, এ বিষয়ে এখনো আমরা কোন তথ্য পাইনি।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ