বাংলাবান্ধা স্থলবন্দরে ৩দিন বন্ধ থাকবে যাত্রী পারাপার ও আমদানি-রফতানি
বাংলাবান্ধা স্থলবন্দরে ৩দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি।ভারতে লোকসভা নির্বাচনের কারণে পঞ্চগড়ের বাংলাবান্ধা - ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ, ভারত,নেপাল ও ভূটানে সাথে পাথরসহ সকল প্রকার আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ঘোষণা করেছে ভারত৷ আমদানি -রপ্তানী কার্যক্রম বন্ধের পাশাপাশি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপারও বন্ধ থাকবে।
ভারতের পশ্চিম বঙ্গের জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট শামা পারভীন (আইএএস) স্বাক্ষরিত চিঠিতে লোকসভা নির্বাচনের কারনে ১৭,১৮ ও ১৯ এপ্রিল ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কারনে এই স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধের সিদ্ধান্তের কথা জানানো হয় ।
এদিকে বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ বুধবার দুপুরে আমদানি রফতানি কার্যক্রম ৩ দিন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন৷ তিনি আরো বলেন, ভারতের লোকসভা নির্বাচন কারনে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আজ (১৭ এপ্রিল বুধবার থেকে ১৯ এপ্রিল শুক্রবার) বন্দর দিয়ে দুই দেশের মাঝে সব ধরনের বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে এসময়
অফিস যথারিতি খোলা থাকবে। ২০ এপ্রিল (শনিবার) সকালে স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি- রফতানি কার্যক্রম শুরু হবে।বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা অমৃত অধিকারী জানান, দুই দেশের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধের সঙ্গে পাসপোর্টধারী যাত্রী যাওয়া-আসাও বন্ধ থাকবে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন