সাটুরিয়ায় ওয়ারেন্টভুক্ত ১০ আসামী গ্রেফতার
মানিকগঞ্জের সাটুরিয়ায় নারীসহ ওয়ারেন্টভুক্ত পলাতক ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে আসামিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো।
গ্রেফতারকৃতরা হলো, সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামের মৃত মমিনের ছেলে মোঃ সেলিম মিয়া (৩৯), হরগজ গ্রামের চুন্নু মিয়ার ছেলে সুজন মিয়া, তিল্লীরচর এলাকার মোঃ রাজু (২৫), পারতিল্লী এলাকার গৈজুদ্দিনের ছেলে নুরু মিয়া, কামতা দক্ষিন পাড়া এলাকার মোঃ আবুল, কামালের ছেলে আলমগীর, মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ ইপু মিয়া (২৫), হরগজ এলাকার মোঃ আব্দুল বারেকের ছেলে মোঃ লিটন (৩১), গোপালপুর এলাকার মোঃ আব্দুল মোতালেবের ছেলে কাদের, মোঃ হযরত আলীর স্ত্রী সুফিয়া বেগম ও ধামরাই উপজেলার মৃত নায়েব আলীর ছেলে মোঃ আরিফ (২৮)।
সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে একজন নারীসহ ওয়ারেন্টভুক্ত পলাতক ১০ আসামীকে গ্রেফতার করা হয়। দুপুরে আসামীদের মানিকগঞ্জ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন