ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জে উপজেলা নির্বাচনে ২৮ প্রার্থী বৈধ, ৪ প্রার্থী বাতিল


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৮-৪-২০২৪ দুপুর ১:৪৮

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মানিকগঞ্জ জেলার দুই উপজেলায় ২৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আমিনুর রহমান মিঞা এসব তথ্য জানান।  

জেলা নির্বাচন অফিস জানায়, জেলার হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম মোল্ল্যার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।  উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিবুল হাসান রাজিব, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি মো. সাদ্দাম হোসেন, আয়ারল্যান্ডের ডাবলিন শহর আওয়ামী লীগের উপদেষ্টা সামছুল ইসলাম, উপজেলা পরিষদের বর্তমান ভাইস-চেয়ারম্যান মো. আজিম খাঁন, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তামজিদ উল্লা প্রধান লিল্টু, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহিদুর রহমান তুষার ও নির্দলীয় রাকিব হাসানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

ভাইস-চেয়ারম্যান প্রার্থী মো. বিল্লাল হোসেন, মো. রবিউল ইসলাম, শেখ কাউসার উদ্দিন, হাবিবুর রহমান, মো. সামসুল হক, সাবেক ভাইস-চেয়ারম্যান আবুল বাশার সবুজ, মো. মোশারফ হোসেন এবং মোহাম্মদ সাইদ মিয়ার মনোনয়নপত্র বৈধ হয়েছে।

এছাড়া মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীর মধ্যে, শামসুন্নাহার দিনা এবং বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরীর মনোনয়ন বৈধ হয়েছে। বাতিল হয়েছে জেলা পরিষদের সাবেক সদস্য শামিমা আক্তার চায়না এবং গোপীনাথপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোসনা বেগমের মনোনয়নপত্র।অন্যদিকে, সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী নিত্য গোপাল সাহা বলাই এর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাকি তিন প্রার্থী-জামির্ত্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবদুল হাকিম, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল মাজেদ খানের মনোনয়নপত্র বৈধ হয়েছে।

ভাইস-চেয়ারম্যান প্রার্থী মো. রমিজ উদ্দিন, সাংবাদিক এফ এম ফজলুল হক, মো. সালাম মোল্লা এবং মো. তোফাজ্জল হোসেনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী আনোয়ারা খাতুন, শেখ শোভা আক্তার এবং আফরোজা রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোটগ্রহণ হবে ৮ মে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা