ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ভোগান্তি- বেইলি সেতুর পাটাতনে ধ্বস, ঝুঁকি নিয়ে চলাচল যানবাহন


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১৮-৪-২০২৪ দুপুর ৩:৫২
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ বাজার সংলগ্ন ইছামতী নদীর উপর নির্মিত বেইলি সেতুর পাটাতনে ধ্বস, ঝুঁকি নিয়ে চলাচল যানবাহন ও যাত্রীদের।
ঝুঁকিপূর্ণ সেতু হয়ে  মানিকগঞ্জ- ঝিটকা- হরিরামপুর  আঞ্চলিক সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও চালকরা দুর্ঘটনার শঙ্কায় আছেন। 
লেছড়াগঞ্জ বাজার ব্যবসায়ী সুশান্ত সাহা বলেন,  "বেইলি ব্রিজের মাঝে স্টিলের তিনটি পাটাতন নড়বড়ে হয়ে আছে। সেতুর উপর দিয়ে যান চলাচলের সময় পাটাতন দেবে যাচ্ছে।  বিকট শব্দ হচ্ছে। নড়বড়ে পাটাতনের মধ্যে  তিনটি বেশি ঝুঁকিপূর্ণ। ইজিবাইক, ট্রাক, পিকআপ, সিমেন্ট বোঝাই যানবাহন, মাহিন্দ্র, বালু ও ইট বোঝাই কাকড়া গাড়ি, নসিমন, করিমন সেতুতে উঠলেই যানবাহনসহ পাটাতনটি এক পাশে কাত হয়ে যায় বলেও জানান তিনি। 
এতে পাটাতনটি ধসে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কার কথা জানান তিনি। তবে এর পাশেই একটি নতুন ব্রিজের নির্মাণ কাজ চলমান থাকলেও দীর্ঘদিন কাজ বন্ধ রয়েছে ।
স্থানীয় কয়েকজন জানান, বেইলি ব্রিজটি ২৫-২৬ বছর আগে নির্মিত। তবে কয়েক মাস ধরে সেতুর মাঝে কয়েকটি পাটাতন নড়বড়ে হয়ে গেছে। ৫-৬ মাস আগেও একবার একটি পাটাতন মেরামত করেছিল সড়ক ও জনপথ কর্তৃপক্ষ।
পরিবেশ সংগঠন হরিরামপুর শ্যামল নিসর্গ এর সাধারণ সম্পাদক প্রণব পাল  বলেন, “সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সামান্য ছোট যানবাহন উঠলেও সেতুর পাটাতন  কাত হয়ে যায়।” যেকোন সময় দুর্ঘটনার শঙ্কা রয়েছে। 
ইজিবাইক চালক অসিম মিয়া  বলেন, “প্রতিদিন ৫০০-৭০০ ইজিবাইক চলাচল করে। এছাড়া ছোট বড় ট্রাক, কাকড়া গাড়িসহ অন্যান্য যানবাহন সেতুটি দিয়ে চলাচল করে। ঈদের সময় চাপও বেড়েছে। পাটাতন দেবে যাচ্ছে। ছোট যানবাহন উঠলেও কাত হয়ে যাচ্ছে, যাত্রীরা ভয় পায়"।
মানিকগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: শাহরিয়ার আলমকে বক্তব্যের জন্য একাধিকবার কল দিলেও ফোন রিসিভ করেননি। 
পরে সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. ফারুক হোসেন বলেন, “বিষয়টি কিছুক্ষণ আগে জানলাম। সেতুটির পাটাতন মেরামতে আমাদের স্টাফ  পরিদর্শন শেষে মেরামত করবেন। পাশের সেতুর কাজ বন্ধের বিষয়ে বলেন, সেতুর কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু হবে”।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা