ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়িতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৮-৪-২০২৪ দুপুর ৪:২২

“প্রাণিসম্পদে ভরবো দেশ, গরবো স্মার্ট বাংলাদেশ ” এ প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়িতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল ২০২৪) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সেবা সপ্তাহের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। 

উদ্বোধনী অনুষ্ঠানে মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এখন আমারা খাদ্য রপ্তানি করছি। খাগড়াছড়ি জেলায়  ডিম এবং দুধ উৎপাদন ঘাটতি থাকলেও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এ জেলার কৃষি উৎপাদন বৃদ্ধি করতে কাজ করা হচ্ছে। 

উদ্যাক্তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে বিভিন্ন ধরনের সহযোগিতা করছে জেলা পরিষদ।খাগড়াছড়িতে এ সেক্টরকে আরো সমৃদ্ধ করতে ইতিমধ্যে ৫০ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে সাবমিট করা হয়েছে। প্রদর্শনী চলবে ১৮-২২ এপ্রিল পর্যন্ত, প্রদর্শনীতে জেলা সদরের কয়েকটি খামারসহ ১৮ টি স্টল বসানো হয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা .জওহরলাল চাকমার সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, জেলা পরিষদের সদস্য মো. মাঈন উদ্দিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ভারপ্রাপ্ত উপ-পরিচালক বাছেরুল আলম, খামারি কৃষিবিদ দিবাকর চাকমা এবং সালাউদ্দিন সরকার।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত