ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

হাতিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১৮-৪-২০২৪ দুপুর ৪:২২

"প্রাণীসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর হাতিয়া উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে হাতিয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ দপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগীতায় এ প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠিত হয়।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমা'র সভাপতিত্বে এবং সমাজ সেবা কর্মকর্তা কাজী ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মুর্শেদ লিটন। 

প্রদর্শনী মেলায় আরো বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জামরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন মহিন প্রমুখ। 

প্রাণীজ পণ্যের উপযুক্ত বাজার সৃষ্টি এবং সম্প্রসারণের লক্ষ্যে এ প্রদর্শনের আয়োজন করা হয়। বক্তারা এলক্ষ্যে খামারিদেরকে আরো বেশি করে পশুসম্পদ পালনে উৎসাহ প্রদান করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে গোস্তের দিকে মানুষকে বেশি ধাবিত না হয়ে শাকসবজিসহ অন্যান্য খাবারের দিকে মনোনিবেশ করতে বলেন। এতে প্রাণিজসম্পদ বৃদ্ধিতে সহনায়ক হবে বলে তিনি আশাপ্রকাশ করেন। 

এসময় বীর মুক্তিযোদ্ধা ইউনুস আল, হাতিয়া থানার তদন্ত ওসি সুদ্বীপ্ত রেজা, প্রেস ক্লাবের সভাপতি কৃষ্ণ মজুমদার সহ উপজেলার বিভিন্ন খামারিরা উপস্থিত ছিলেন। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এ প্রদর্শনীতে অন্তত ৩০টি স্টল স্থান পায়। আলাউদ্দিন দুগ্ধ ফার্ম, জুহান-জিহান ডেইরী ও এগ্রো ফার্ম এবং জান্নাত ডেইরী ফার্ম সহ মোট ২৬ খামারি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেয়। 
এতে দেশী-বিদেশী ছাগল, মহিষ, গরু, কবুতর, মোরগ, রাজহাঁস, পশুপাখি এবং দুগ্ধজাত খাবার প্রদর্শন করা হয়। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ