ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বকশীগঞ্জে গোয়ালঘর সহ আগুনে পুড়ে ছাই ৩টি গরু


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ২০-৪-২০২৪ দুপুর ১২:৫৫
জামালপুরের বকশীগঞ্জ গোয়ালঘর সহ অগ্নিকাণ্ডে ৩টি গরু পুড়ে ছাই হয়ে গেছে। যার ক্ষতির পরিমান ৫লাখ টাকা হবে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। বৃহস্পতিবার(১৮ এপ্রিল) দিবাগত রাত ৩ টা ৫০ মিনিট বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের আলীর পাড়া গ্রামের কৃষক জিল্লুর রহমান মিলন এর গোয়ালঘর থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী জানায়,  অনেক কষ্ট করে জিল্লুর রহমান মিলন দুটি ষাঁড় গরু ও একটি গাভী সহ ৩টি  গরু লালন পালন করছিলেন। তাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেলো। জিল্লুর রহমান মিলন বলেন  রাতে মশার উপদ্রব থেকে গরুকে বাচানোর জন্য প্রতিদিনের ন্যায় গোয়ালঘরে মশার কয়েল জালিয়ে রাখি। রাত ৩ টা৫০মিনিটের দিকে হঠাৎ করে গরুর ডাক শুনে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি আমার গোয়াল ঘরে আগুন জ্বলছে। আমার চিৎকারে  প্রতিবেশী  ছুটে আসেন , প্রতিবেশী আবু রায়হান মাষ্টার বলেন আমি আমার মুঠো ফোনে বকশীগঞ্জ পল্লি বিদ্যুৎ ও  ফায়ার সার্ভিসের  অফিসে  আগুন লাগার বিষয়টি জানাই, এর পর পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে  অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এরই মধ্যে গোয়ালে থাকা তিন টি গরু  পুড়ে ছাই হয়ে গেছে । ক্ষতিগ্রস্ত পরিবারটি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান