ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ধামরাইয়ে সড়কের পাশেই ইটভাটার মাটির স্তূপ


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২০-৪-২০২৪ দুপুর ১:২০

ঢাকার ধামরাইয়ে বিভিন্ন এলাকায় অঞ্চলিক সড়ক ঘেঁষে রয়েছে অনেক ইটভাটা। এই সব ইটভাটার ইট তৈরির প্রধান কাঁচামাল হলো মাটি। এই মাটি ফসলি জমি থেকে কেটে এনে সড়কের পাশে স্তূপ করে রাখছেন ভাটার মালিকরা। এসব স্তূপ থেকে কখনো কখনো মাটি সড়কের ওপর এসে পড়ছে। এতে সড়ক ধুলা ও বৃষ্টি হলে কাঁদার রাস্তায় পরিনত হচ্ছে। যে কারনে পথচারীদের ভোগান্তিসহ দুর্ঘটনার শিকার হতে হয় অটো-ভ্যান-মোটরসাইকেলসহ ছোট বড় যানবহন চালকদের।
দেখাযায়,সুতিপাড়া-নান্নার সড়ক,কালামপুর-সাটুরিয়া সড়ক,কাওয়ালীপাড়া-বালিয়া সড়ক, শ্রীরামপুর-সুয়াপুর সড়কের বেশ কিছু জায়গায় সড়কের পাশেই দেখা যায় মাটির স্তূপ।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রীরামপুর -সুয়াপুর আঞ্চলিক সড়কের ভাটারখোলায় গড়ে উঠা এম.জে.এ ব্রিকস্ নামের ইটভাটার জন্য মাটি কেটে এনে স্তূপ করে রাখা হচ্ছে সড়কের পাশে। সড়কেই ট্রাক দাড় করিয়ে মাটি আনলোড করার কারনে রাস্তায় চলাচলকারী যানবাহনের ভোগাস্তির শিকার হচ্ছে। আবার এ মাটির স্তূপের কারণে এ সড়ক দিয়ে চলাচলকারী পথচারীদেরও পোড়তে হচ্ছে দুর্ভোগে। প্রায়ই স্তূপ থেকে মাটি নিচের সড়কের ওপর এসে পড়ে ধুলায় পরিনত হচ্ছে আবার সামান্য একটু বৃষ্টি হলে এ ধুলা কাঁদায় পরিনত হয়। এতে ঘটতে পাড়ে ছোট বড় দুর্ঘটনা।
সিএনজি, অটোরিকশা চালকরা জানান, বৃষ্টি না হলে তেমন সমস্যা হয় না শুধু ধুলা,আবার বৃষ্টি হলে ধুলার রাস্তা কাদার রাস্তায় পরিনত হয়, আমরা সব সময় আতঙ্কে থাকি, যাত্রীরাও আতঙ্কে থাকে কখন দূর্ঘটনা ঘটে।
পথচারীরা বলেন,সড়কের পাশে ইটভাটার মাটি রাখা ছোট-বড় মাটির দলা ও ঝুরঝুরে মাটি এসে পড়ে পাকা সড়কের ওপর। শুকনো মৌসুমে সড়কটির ওপর চলাফেরা করা গেলেও বৃষ্টির সময় কাঁদায় রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে। এতে সড়কে চলাচলকারী যানবাহনগুলো দুর্ঘটনার কবলে পড়ে। এ ছাড়া পায়ে হেটে চলাতেও অনেক সমস্যা হয়।
এলাকাবাসী জানায়,শুধু সড়কের পাশে ইটভাটার স্তূপ থেকে নয়, ইটভাটার মাটি নেয়ার সময় অতিরিক্ত লোডকৃত মাটি রাস্তায় পরে সৃষ্টি হচ্ছে ধুলার,একটু বৃষ্টি হলে আবার তৈরি হবে কাঁদায়। লোডকৃত মাটিবাহী যানবাহনের অতিরিক্ত চাপে ক্ষতবিক্ষত হচ্ছে রাস্তার। যে কারনে আমাদের ভোগাস্তি পোহাতে হচ্ছে। আবার  ট্রাক দিয়ে মাটি নেওয়ার সময় রাস্তার পাশে থাকা ফসলের মধ্যে ধুলার প্রলেপ পড়ে নষ্ট হচ্ছে ফসল,শুধু তাই নয় ধুলা ডুকে যাচ্ছে বাড়ি-ঘরের ভিতর।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান মোঃ আব্দুল্লা আল মামুন বলেন, এ বিষয়ে আমাদের অভিযান চলমান রয়েছে,সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে গেলে তারা আগামী ৩ দিনের মধ্যে সরিয়ে নিবে মর্মে মুচলেকা সম্পাদন করেন। না হলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ