লোহাগাড়া সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ :সভাপতি -জব্বার ফিরোজ, সম্পাদক - জাহেদ
চট্টগ্রামের লোহাগাড়ায় সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ হয়েছে। এতে আব্দুল জব্বার ফিরোজকে সভাপতি ও জাহেদুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১১ সদস্য বিশিষ্টি কমিটি গঠন করা হয়।
শনিবার (২০ এপ্রিল) বিকালে লোহাগাড়া বটতলী মোটর স্টেশনস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার মাধ্যমে দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত লোহাগাড়া সাংবাদিক সমিতি দীর্ঘদিন ধরে নানা কার্যক্রম চালিয়ে আসছিল। পূর্ব ঘোষিত কর্মসূচি ও জরুরী সভার মাধ্যমে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটিতে যথাক্রমে- সভাপতি আবদুল জব্বার ফিরোজ (দৈনিক যায়যায় দিন), সহ-সভাপতি রায়হান সিকদার (দৈনিক প্রতিদিনের সংবাদ), সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম (দৈনিক মানবকণ্ঠ ও দৈনিক সাঙ্গু), যুগ্ম-সম্পাদক মোজাহিদ হোছাইন সাগর (দৈনিক সকালের সময়), সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন রশিদী (দৈনিক বাংলাদেশের খবর), অর্থ সম্পাদক শাহজাদা মিনহাজ (মাই টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জমির উদ্দিন (দ্যা বাংলাদেশ টুডে), দপ্তর সম্পাদক আবদুল ওয়াহেদ (আনন্দ টিভি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ হানিফ (দৈনিক জবাবদিহি), কার্যনির্বাহী সদস্য তাহমিদুল আলম কাউছার (দৈনিক আজকের বসুন্ধরা) ও তওহীদুল ইসলাম কায়রু (দৈনিক মুক্তখবর)।
সংঠনটির সভাপতি আবদুল জব্বার ফিরোজ বলেন, আমরা কারো প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী হতে সংঠনটি গঠন করা হয়নি। মুলত লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের একত্রিত ও সুসংগঠিত করতে সংঠনটি গঠন করা হয়েছে। সাংবাদিকদের অধিকার আদায় ও নির্যাতিত সাংবাদিকদের পাশে লোহাগাড়া সাংবাদিক সমিতি সবসময় থাকবে। সংগঠনটি মানবকল্যাণে কাজ করে দেশে দৃষ্টান্ত স্থাপন করবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।
এমএসএম / এমএসএম
গুরুদাসপুর পৌর কর বকেয়া ২ কোটি, ২৫ মাসের বেতন বাকী কর্মচারীদের
বিদ্যুতের নতুন যুগে মনপুরা, ১১ কেভি আধুনিক সুইচিং স্টেশন নির্মাণে টেন্ডার
মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয় পবিপ্রবিতে শোভাযাত্রা ও সেমিনার
খালিয়াজুরীতে পাকা সড়ক নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন
রাজস্থলী বাঙ্গালহালিয়াতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা ২১ বছরের টুম্পা দাশ, চিকিৎসা অর্থ অভাবে বাঁচার আকুতি
রাণীনগর প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মানিত নির্বাহী কর্মকর্তা মোঃরাকিবুল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা
হাসপাতালের ওয়াশরুমে নার্সের রহস্যজনক মৃত্যু: মরদেহের পাশে মিলল প্যাথিডিন
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধ চায়না দুয়ারি (ম্যাজিক) জাল জব্দ, দিনব্যাপী সাঁড়াশি অভিযান
নেত্রকোণায় সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে-ডেপুটি স্পীকার
ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা
আবারও ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ভাঙন জরুরী মেরামত কাজে অনিয়মের অভিযোগ
বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে অভয়নগরে সচেতনতামূলক কর্মশালা
নবীনগরের বাঙ্গরা বাজারে উচ্ছেদ অভিযান: একপক্ষের স্থাপনা ভাঙার অভিযোগ, নেপথ্যে ইন্ধনের গুঞ্জন
Link Copied