ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বিধবা তাজমিরার বসত বাড়ির রাস্তা ফিরে পেতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২০-৪-২০২৪ দুপুর ৪:২২
সাতক্ষীরা শহরের মেহেদীবাগ এলাকার  বিধবা তাজমিরার বসত বাড়ির পথ আটকে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী এনামুল হক লালটুর বিরুদ্ধে। 
    
বিধবা তাজমিরার অভিযোগ সূত্রে জানা যায়,  তার কোবলাকৃত ক্রয় করা জমিতে দীর্ঘদিন  বসবাস করে আসছেন তাজমিরার পরিবার ।  তাজমিরার অভিযগে তিনি আরও বলেন, আমার স্বামী আনুমানিক ১০ বছর পূর্বে সড়ক দুর্ঘটনায়  মারা যাওয়ার পর হইতে সন্তানাদি নিয়ে অতিকষ্টে জীবন যাপন করে আসছি । আমার স্বামীর মৃত্যুর পর  প্রায় সময় আমার জমি  জবর দখল করার পায়তারা করিয়া আসিতেছে  প্রতিবেশী ভূমিদস্যু  এনামুল হক  লাল্টু  সে  আমাকে জমি থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন সময়  হুমকি ধামকি দিয়ে আসছেন । উক্ত বিষয় নিয়ে স্থানীয় ভাবে শালিস বিচার হইলেও  এনামুল হক লাল্টু  কোন প্রকার শালিস বিচার না মেনে ।  জমির পশ্চিম পার্শ্বে আমার চলাচলের একটি রাস্তা আছে।  লাল্টু  অন্যায় ও অবৈধ ভাবে গায়ের জোরে জোর পূর্বক বহিরাগত সন্ত্রাসীবাহিনী নিয়ে গত ইং- ০৪/০৩/২০২৪ তারিখে সকাল অনুমান ৯.০০ ঘটিকার সময় আমার বাড়ির চলাচলের রাস্তার মাটি খুড়ে গর্ত করে এবং খুটি পুতে আমার চলাচলের পথ বন্ধ করে দেয়।
 
 আমি বর্তমানে আমার   জমিতে ঘর নির্মান কাজ করার সময়। আমার ঘর নির্মান সামগ্রী জমিতে আনতে তারা বাধা দেয় ।  তার  কারণে আমি আমার জমিতে কোন কাজকর্ম করতে পারছি না। আমার জমির চলাচলের রাস্তা  বন্ধ করার  বিষয় তার কাছে  জিজ্ঞাসা করিলে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং  আমাকে  মারধর করিতে উদ্যত হয় ।

উল্লেখ্য -- আমরা উভয়  পক্ষ একই মালিকের কাছ থেকে কোবলা কৃত জমি ক্রয় করেছি। দলিলে  চলাচলের রাস্তা উল্লেখ করা থাকলেও  সে  পেশী শক্তির  ক্ষমতার বলে কোন কিছুই  তোয়াক্কা না করে গায়ের জোরে বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে । আমি ন্যায় বিচার পাওয়ার জন্য  সাতক্ষীরা পৌরসভা মেয়র বরাবর লিখিত অভিযোগ দায়ের করিলে ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিক উদ   সাগর  সালিশের মাধ্যমে আমার জমির রাস্তা  দেয়ার জন্য বলা হলেও  সে রাস্তা দিতে রাজি হননি । উল্টো সালিশ না মেনে  পৌর মেয়রের সালিশকে বৃদ্ধাঙ্গুলি দেখান
এক পর্যায়ে  গত ইং ২৫ /০৩/২০২৪৷ তারিখে  আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য  এনামুল হক লাল্টুর  বিরুদ্ধে প্রতিবেদন প্রদান করেন,  কাউন্সিলর শফিক উদ দ্দৌলা সাগর অভিযোগের বিষয়টি জানার জন্য এনামুল হক লাল্টুর মুঠোফোনে  ফোন দিলেও তিনি রিসিভ করেননি এনামুল হক লাল্টুর বিরুদ্ধে  দৃষ্টান্তমূলক  শাস্তি দাবিতে  ও বসতবাড়ি রাস্তায় ফিরে পাওয়ার জন্য জেলা পুলিশ সুপার  সহ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ  হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী  অসহায় বিধবা তাজমিরার পরিবার। 

এমএসএম / এমএসএম

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা

কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন মাদ্রাসায় শিক্ষা ও উন্নয়ন সমাবেশ

অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মনিরামপুর পৌরশহরে প্রায় দুই কোটি টাকার জমি উদ্ধার

পুকুরে মাছ তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩

নড়াগাতীতে ৩০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক

কুড়িগ্রামে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা অসুস্থ -৭

পাটগ্রামে সরকারি কাজে বাধা, বিএনপি নেতা গ্রেফতার

জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাঘার আতারপাড়ায় নদী ভাঙ্গনে দুঃস্থ পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়ামোদীদেরকে খেলাধুলা সামগ্রী বিতরণ

কুড়িগ্রামের চরাঞ্চলে নেই মাধ্যমিক, প্রাথমিকেই থামছে শিক্ষার স্বপ্ন বাড়ছে শিশু শ্রম ও বাল্যবিবাহ