নাচোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জীবন মানোন্নয়নের ১৬৭ জনকে বাইসাইকেল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে নাচোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জীবন মানোন্নয়নে ১৬৭ জনকে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেছে স্থানীয় প্রশাসন।
আজ শনিবার দুপুরে নাচোল উপজেলা পরিষদের আয়োজনে নাচোল উপজেলা পরিষদ মাঠে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন অতিথিরা।
নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খান, রাজশাহী বিশ্ব বিদল্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, পুলিশ সুপার ছাইদুল হাসান, সিভিল সার্জন ডাঃ এসএম মাহমুদুর রশিদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান সরকারসহ অন্যান্যেরা।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা জানান, বাইসাইকেল পাওয়ায় আমারসহ আমার পরিবারের অনেক উপকার হবে। আগে পায়ে হেটে বা ভ্যানে করে স্কুলে অর্থ খরচ করে যেতে হতো। এখন বাইসাইকেল পাওয়ায় অতিরিক্ত টাকা খরচ হবে না। সময় মতো স্কুল গিয়ে ক্লাস করতে পারবো। বাইসাইকেল পাওয়ায় অনেক আনন্দিত তারা।
এদিকে স্থানীয় প্রশাসকসহ অতিথিরা জানান, এ ধরনের আয়োজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মানোন্নয়নে কাজে লাগবে। আগমীতে এ ধরনের আয়োজন অব্যহত থাকবে।
এ অনুষ্ঠানে ১৮৭ জন শিক্ষার্থীদের মাঝে অর্থসহ বিভিন্ন ধরনের উপকরণ প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন