ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাসের চাপায় ইঞ্জিনিয়ারের মৃত্যু, ঘাতক ড্রাইভার গ্রেফতারে র‌্যাব-১ এর প্রেস ব্রিফিং


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ২০-৪-২০২৪ রাত ৯:১৩
রাজধানীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর এলাকায় রাইদা পরিবহনের বাসের চাপায় পিষ্ট হয়ে সিভিল এভিয়েশনের ইঞ্জিনিয়ার মাইদুল ইসলামের মৃত্যুর ঘটনায় পালাতক বাস ড্রাইভার হাসান মাহমুদ হিমেল(২৫)‘কে র‌্যাব-১ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে ২৪ ঘন্টার মধ্যে বরিশালের হিজলা থেকে গ্রেফতার করেছে ।
শনিবার (২০-০৪-২৪ইং) বিকালে উত্তরার র‌্যাব-১ এর কার্যালয়ে উক্ত বিষয়ে প্রেস ব্রিফিং করেন র‍্যাব-১ এর উপ-অধিনায়ক।
তিনি বলেন, গত ১৯ এপ্রিল (২০২৪ তারিখ)  সকালে রাজধানীর বিমানবন্দর থানাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মানাধীন নিরাপত্তা বাউন্ডারি ভেঙে রাইদা পরিবহন এর একটি বাস সিভিল এভিয়েশন এর উপ-সহকারী প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকীকে মোটরসাইকেলসহ চাপা দিয়ে ভেতরে ঢুকে যায়। পরবর্তীতে দূর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন মাইদুল ইসলাম সিদ্দিকীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এবং উক্ত ঘটনাস্থল থেকে ড্রাইভার মাহমুদ হাসান ও হেলপার পালিয়ে যায়। দূর্ঘটনাটির সংবাদ পাওয়া মাত্র র‌্যাব-১ এর  আভিযানিক দল উক্ত ঘটনার তদন্তে বেরিয়ে পড়ে। উক্ত দূর্ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রিন্ট ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হয়। পরবর্তীতে এই হত্যাকান্ডের আসামীদের আইনের আওতায় আনার জন্য র‌্যাব-১ এবং র‌্যাব-৮ এর আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং ২০ এপ্রিল (২০২৪ তারিখ) র‌্যাব-১ ও র‌্যাব-৮ এর আভিযানিক দল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে, বরিশাল জেলার হিজলা থানাধীন হরিনাথপুর এলাকায় থেকে এই হত্যাকান্ডের ঘাতক ড্রাইভার আসামী হাসান মাহমুদ হিমেল (২৫)কে গ্রেফতার করে। এসময় আসামীর কাছ থেকে ০১টি মোবাইল ফোন ও নগদ ১০০/- টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এ ধরনের বাস চালানোর জন্য তার যথাযথ লাইসেন্স ছিলো না এবং এছাড়াও গাড়ীর ফিটনেস সংক্রান্ত কাগজপত্রও ছিলো না। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল