সভাপতি লোকমান, সাধারণ সম্পাদক মাসুম
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা সম্মেলন
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) খাগড়াছড়ি জেলা সম্মেলনে মো. লোকমান হোসেন সভাপতি ও এস এম মাসুম রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২০ এপ্রিল) খাগড়াছড়ি অফিসার ক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সম্মেলনে মোট ভোটার সংখ্যা ছিল ১৩০ জন। ভোটাররা সকলে ভোট প্রদান করে।
সভাপতি পদে মো. লোকমান হোসেন মোবাইল প্রতীক নিয়ে ৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মজিদ টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯ ভোট।
বাঘ প্রতীক নিয়ে ৮৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাবেক খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলার এস এম মাসুম রানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রবিউল হোসেন হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪ ভোট।
মাছ প্রতীক নিয়ে ৬৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোক্তাদির হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জালাল মিয়া গোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬ ভোট ও মো. জসিম মজুমদার পেয়েছেন ২১ ভোট।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সম্মেলনকে সামনে রেখে শনিবার সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্ত্বর এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান কাজী মজিবর রহমান।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক অধ্যক্ষ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও চট্টগ্রাম ক্যান্টেনমেন্ট স্কুল ও কলেজের অধ্যপক মাহফুজুর রহমান।
অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মো. আলমগীর কবির সহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত সংগঠনের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন