ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

মানিকগঞ্জে ব্র্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৫-১০-২০২৫ বিকাল ৫:৪

​পার হয়েছি আঠারো,পেরিয়ে যাবো পাহাড়ও এই প্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত কিশোরীদের জীবনমান উন্নয়ন ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

​মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির উদ্যোগে হরিরামপুর ব্র্যাক অফিসের হল রুমে এই গ্র্যাজুয়েশন সভার আয়োজন করা হয়।

​সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ)-এর জেলা ব্যবস্থাপক (ডিএম) তারা সাংমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মজিবুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন হরিরামপুর ব্র্যাক শাখা ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক মোঃ আতাউর রহমান,জেলা সমন্বয়কারী মোহাম্মদ শফিকুল ইসলাম এবং হরিরামপুর শাখার অফিসার শারমিন আক্তার পলি
প্রমুখ।

​ব্র্যাক কর্মকর্তারা জানান,ভবিষ্যতে স্বপ্নসারথি কর্মসূচির পরিধি আরও বৃদ্ধি করা হবে। আরও বেশি সংখ্যক কিশোরীকে এই জীবনমুখী প্রশিক্ষণের আওতায় আনা হবে,যাতে তারা সমাজের মূল স্রোতে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। তারা আরও বলেন,এই উদ্যোগের মাধ্যমে ব্র্যাক গ্রামীণ জনপদে নারীর ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

​গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে অংশ নেওয়া কিশোরীরা জানায়,এই কর্মসূচির মাধ্যমে তারা নিজেদের অধিকার ও সুরক্ষা সম্পর্কে জানতে পেরেছে,যা তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তারা এখন সমাজের কুসংস্কার ও সমস্যাগুলো সাহসের সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত। ​এ সময় স্থানীয় প্রশাসন,ব্র্যাকের উচ্চপদস্থ কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন