জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় করণীয় নির্ধারণ
জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় স্থানীয় পর্যায়ে করণীয় নির্ধারণে অনুষ্ঠিত হলো ইউনিয়ন সুশীল সমাজ সংগঠন (সিএসও)-এর ত্রৈমাসিক সভা ১৪ অক্টোবর ২০২৫ সভাটি আয়োজন করে ডাসকো ফাউন্ডেশন, ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় বাস্তবায়িত এনগেজ (ENGAGE) প্রকল্পের উদ্যোগে।
সভায় সভাপতিত্ব করেন মোসাঃ হালিমা বেগম, এবং সঞ্চালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর মোসা. রোকসানা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন এম. কে. বাসার, মোঃ রোকনুজ্জামান, মোঃ দেলসাদ আলী, শ্রী সুধীর পালসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন এখন শুধুমাত্র পরিবেশগত সংকট নয় এটি মানবাধিকার, জীবিকা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নারী, শিশু, যুব এবং আদিবাসী জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। তারা স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব উদ্যোগ, জনসচেতনতা বৃদ্ধি এবং অভিযোজনমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জানানো হয়, বাংলাদেশে সুশাসন, মানবাধিকার, গণতন্ত্র এবং টেকসই উন্নয়নে স্বাধীনভাবে অবদান রাখার জন্য স্থানীয় সিভিল সোসাইটি সংগঠনগুলোর (১০৯টি) সক্ষমতা বৃদ্ধি করাই এনগেজ (ENGAGE) প্রকল্পের সামগ্রিক লক্ষ্য।
নারী, যুব এবং আদিবাসী নেতৃত্বাধীন সক্রিয় স্থানীয় সিভিল সোসাইটি সংগঠনগুলো যেন টেকসইভাবে —
জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যকর, পরিষ্কার ও নিরাপদ পরিবেশের অধিকার সুরক্ষায় ভূমিকা রাখতে পারে,
এবং নিম্ন-কার্বন নিঃসরণকারী ও জলবায়ু সহনশীল সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে যেতে পারে এই উদ্দেশ্যেই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
সভা শেষে অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম, স্কুলভিত্তিক পরিবেশ শিক্ষা, এবং বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে মত দেন।
উল্লেখ্য, ডাসকো ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের উত্তরাঞ্চলে সুশাসন, মানবাধিকার, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় পরিচালিত এনগেজ (ENGAGE) প্রকল্পের মাধ্যমে স্থানীয় সুশীল সমাজ সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম চলমান রয়েছে।
Aminur / Aminur
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত