রাবিতে গবেষণাগার স্টাফদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সেন্ট্রাল সায়েন্স ল্যাবরেটরি আয়োজিত ‘বেসিক ট্রেনিং প্রোগ্রাম ফর স্টাফ ডেভেলপমেন্ট ইন সেন্ট্রাল সায়েন্স ল্যাবরেটরি’ শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রবিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ড. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে এই প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার (বিসিএসআইআর) এর ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. সেলিম খানও বক্তব্য দেন। সেন্ট্রাল সায়েন্স ল্যাবরেটরির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
প্রশিক্ষণের প্রথম দিনে আজ ‘প্রিন্সিপিলস্ এন্ড এ্যাপ্লিকেশন অব গ্যাস ক্রোম্যাটোগ্রাফি’ শীর্ষক বক্তৃতা প্রদান করেন বিসিএসআইআর রাজশাহীর প্রিন্সিপ্যাল সায়েন্টেফিক অফিসার ড. সামিনা ইয়াসমিন। প্রশিক্ষণের অন্যান্য দিনে আরো দুটি বক্তৃতা ও পাঁচটি ব্যবহারিক এবং দুটি কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
এই প্রশিক্ষণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণাগারের ১৩ জন কর্মকর্তা ও কর্মচারীসহ বিসিএসআইআর এর ৬ জন গবেষণাগার কর্মকর্তা ও কর্মচারী অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণ উদ্বোধন করে উপাচার্য বলেন, কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন ও তা প্রায়োগিক ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আগামীতে এ ধরনের আরো প্রশিক্ষণ আয়োজনে সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহ্বান জানান।
প্রশিক্ষণ উদ্বোধনের পর উপাচার্য সেন্ট্রাল সায়েন্স ল্যাবের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।
প্রসঙ্গত, ২৫ এপ্রিল দুপুরে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর এক অনুষ্ঠানে এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করবেন।
এমএসএম / এমএসএম
বিশ্ব বিজ্ঞান একাডেমির আজীবন ফেলো নির্বাচিত ধুনটের বিজ্ঞানী ড. আব্দুল লতিফ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন
মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
বিপ্লবের সার্থকতা ক্ষমতার নয় মানুষের ভাগ্যের পরিবর্তনে: নোবিপ্রবি উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
কুবি শিক্ষার্থী-পুলিশের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন
সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ
নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার
পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা
কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও