ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে দুই ভাটা মালিককে ৮০ হাজার টাকা জরিমানা


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২১-৪-২০২৪ বিকাল ৫:৪৭
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইট-ভাটায় কাঠ পোড়ানোর অপরাধে দুই ভাটা মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
শনিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার নেকমরদ ইউনিয়নের ফকিরটলি ও রাতোর ইউনিয়নের শখের টাউন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান। 
 
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে যান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকম্যাজিস্ট্রেট। এ সময় রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়ের ফকিরটলি এনইবি নেকমরদ ব্রিকস ও রাতোর ইউনিয়নের শখের টাউন এলাকায় পদ্ম ইটভাটায় জ্বালানী হিসেবে গাছপালার কাঠ পোড়ানোর বিষয়টির সত্যতা পাওয়া যায়। ইটভাটায় অবৈধ কাঠ পোড়ানোর অপরাধে দুই ইটভাটা মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। 
 
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান সকালের সময়কে জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩  তে বলা আছে। জ্বালানী কাঠ ব্যবহার করে ইট পোড়ানো যাবে না। তারা নিয়ম না মেনেই গাছপালা কেটে ইটভাটায় জ্বালানী হিসেবে ব্যবহার করে আসছে। ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় দুই ইটভাটায় মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির