ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়ন জমা


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২১-৪-২০২৪ রাত ৮:৪৪

আগামী ২১ মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন জমা দানের শেষ দিনে চট্টগ্রামের  হাটহাজারীতে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 

এ উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১৪ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। 

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে হাটহাজারী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এসএম রাশেদুল আলম (উত্তর জেলা যুবলীগের সভাপতি),  উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান, উত্তর জেলা আ.লীগের সাবেক যুগ্ন সম্পাদক ইউনুচ গণি চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ নূর খান ও উত্তর জেলা আওয়ামী লীগের  যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য শিক্ষানুরাগী জসিম উদ্দীন শাহ।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা করেছেন এম এ খালেদ চৌধুরী, মো.আশরাফ উদ্দীন (জীবন), মো.নাজমুল হুদা, অশোক কুমার নাথ, এমএ খালেদ ও নুরুল আবছার।   

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম,  বিবি ফাতেমা শিল্পী, মোছা.শারমীন আক্তার এবং সাজেদা বেগম।

উপজেলা সহকারী রিটার্নীং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান রবিবার সন্ধ্যার দিকে জানান, আগামী ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই ও ৩০ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় এবং ২ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন