ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় ৩ পদে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২২-৪-২০২৪ দুপুর ১১:৪৬

আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপের সাধারণ নির্বাচন। রবিবার (২১এপ্রিল) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সারা দেশের ন্যায় এ উপজেলায় এবারই প্রথম অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। 

উপজেলা পরিষদের নির্বাচনের ২য় ধাপে মাগুরা জেলার শালিখা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন।মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের ৩ জন প্রভাবশালী নেতা সহ  নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৫ জন। তারা হচ্ছেন, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শ্যামল কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, যশোর জেলা ছাত্রলীগের প্রাক্তন ছাত্রনেতা চঞ্চল মাহমুদ, মাগুরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির।

ভাইস চেয়ারম্যান পদে ২জন হচ্ছেন
উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ সজিব আহমেদ, সমাজসেবক মোঃ আশরাফুল ইসলাম। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন হচ্ছেন মোছাঃ শিলা জামান, মিসেস রিপনা রহমান, দীপ্তি গাঙ্গুলী, বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন আক্তার, উপজেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদিকা (প্রস্তাবিত) মোছাঃ আমেনা খাতুন, সাবেক জেলা পরিষদের সদস্য  নিভার রানী বিশ্বাস, 
শালিখা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আরো তিনজন এবং ভাইস চেয়ারম্যান পদে ২ জন অনলাইনে মনোনয়ন পত্র প্রস্তুত করলেও নির্ধারিত সময়ের মধ্যে সাবমিট করেনি। 
দ্বিতীয় ধাপে শালিখা উপজেলাসহ মোট ১৬১ উপজেলা পরিষদে ২১মে ভোটের তারিখ রেখে তফশিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা