বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ১২জন প্রার্থীর মনোনয়ন দাখিল
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। গত (০২-এপ্রিল) বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী (২১-এপ্রিল) রবিবার দ্বিতীয় ধাপের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিলো,
উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও অহনা জিন্নাত এবং নির্বাচন অফিসার আনোয়ার হোসেন জানান, রবিবার বিকাল ৪টা পর্যন্ত বকশীগঞ্জ উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল হয় ,চেয়ারম্যান পদে মোট ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং (মহিলা) ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১২ জন প্রার্থী অনলাইনে তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন,
বকশীগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ ফরিং, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহিনা বেগম, মনোনয়নপত্র দাখিল,
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জাহিদুল ইসলাম তালুকদার জুমান,অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ জহুরুল হক, মোঃ শাহিনুর ইসলাম ও মোঃ শাহজামাল সহ ৪জন তাদে মনোনয়নপত্র দাখিল ,
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জহুরা বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি ও মোছাঃ আমেনা খাতুন সহ ৪জন মনোনয়পত্র দাখিল করেন,
উল্লেখ্য : তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২৩-এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিলের শেষ তারিখ ২৪-২৬ এপ্রিল, আপিল নিস্পত্তি ২৭-২৯ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০-এপ্রিল, প্রতীক বরাদ্দ ০২-মে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১-মে।
এমএসএম / এমএসএম
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড
শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;
দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র্যালি
আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার'র সাথে ক্যাবের মতবিনিময়