ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈল উপজেলা নির্বাচনে ৩ পদে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২২-৪-২০২৪ দুপুর ১:১৭

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল রোববার (২১ এপ্রিল) বিকেল ৪ টা পর্যন্ত। স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে এবারই প্রথম শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রার্থীরা সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত অনলাইনে তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন।  চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন ও  ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জনসহ মোট ১৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা করেন।

চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করা প্রার্থীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সইদুল হক,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল কাদের এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মেদ হোসেন বিপ্লব।  

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ছয়জন। তারা হলেন- রাণীশংকৈল উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা, উপজেলা কৃষক লীগের সভাপতি সাবেক উপজেলা ছাত্রলীগ ও যুব লীগের সাধারণ সম্পাদক মো.বাবর আলী, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক প্রশান্ত বসাক, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. রমজান আলী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দিগেন্দ্রনাথ রায় ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো.হযরত আলী।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন চারজন। তারা হলেন- উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শেফালী বেগম, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মাহফুজা বেগম পুতুল, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফরিদা ইয়াসমিন ও শারমিন আক্তার।

রাণীশংকৈল উপজেলা নির্বাচন অফিসার আনাম আহমেদ এ তথ্য সকালের সময়কে নিশ্চিত করেন।

প্রসঙ্গত, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৩'শ ৯১ জন। এর মধ্যে মোট পুরুষ ভোটারের সংখা ৯৪ হাজার ২ শত ৮১ জন এবং মহিলা ভোটার ৮৯ হাজার ১ শত ১০ জন। মোট ভোট কেন্দ্র ৬৬টি। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামি ২১ মে, মঙ্গলবার।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির