ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঝিটকায় সেতুর উপরে ট্রাক বিকল, আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, ভোগান্তি


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২২-৪-২০২৪ দুপুর ২:২২

মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা- মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের কলেজ গেইট সংলগ্ন ঝুকিপূর্ণ বেইলি সেতুর উপর ট্রাক বিকল হয়ে যান চলাচল বন্ধ রয়েছে। রোববার মধ্য রাত থেকে সড়কটিতে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পরতে হয়েছে যাত্রী ও চালকের। 

স্থানীয়রা জানায়, বেশ কয়েকদিন ধরে কৌড়ি কলেজ গেইট এলাকায় অবস্থিত স্টিলের ব্রীজটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রীজের পাটাতন ফাঁকা হয়ে রিক্সা, সিএনজি ও মোটরসাইকেলের চাকা আটকে ছোটখাটো দূর্ঘটনা ঘটছে। এরই মাঝে রবিবার দিবাগত মধ্য রাতে ব্রীজটি পাড় হওয়ার সময়, একটি মালবোঝাই ট্রাকের সামনে পাতি ভেঙে যাওয়ায় ট্রাকটি আটকে যায়। এতে ওই ব্রীজ দিয়ে যানবাহনের সাথে পথচারী পারাপার ও বন্ধ হয়ে যায়। তাই বিকল্প পথ হিসেবে গোয়ালবাগ হয়ে সোনাকান্দা টু কলেজ গেইট রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। তাই পথদিয়ে যাতায়াতকারীদের দাবি দ্রুত ট্রাকটি সরিয়ে এবং ব্রীজটা মেরামত করে দেয়া হোক।

স্থানীয় মজিবর মোল্যা জানান, সুজন এন্টারপ্রাইজের ঢাকা মেট্রো-ন ১৩-১৪৬৬ নম্বরের ট্রাকটি গতকাল মধ্য রাত থেকে ব্রিজে আটকে আছে। এতে এই ব্রিজ দিয়ে কোন গাড়িসহ পথচারীরাও পারাপার হতে পারছেন না। ফলে ঝিটকা আনন্দ মোহন উচ্চবিদ্যালয়ের মাঠ সংলগ্ন ব্রিজ হয়ে ২/৩ কিলোমিটার পথ ঘুরে সোনাকান্দা টু কলেজ গেইট সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে যেমন সময় বেশি লাগছে, তেমনি জ্বালানিও বেশি খরচ হচ্ছে। এছাড়া জনসাধারণের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

সিএনজি অটোরিক্সা চালক ছালাম মিয়া জানান,এই সড়ক দিয়েই আমাদের প্রতিনিয়ত চলাচল করতে হয়। কিন্তু ক্ষতিগ্রস্ত সেতুর পাতাটনের কাছে একটি ট্রাক বিকল হয়ে আটকে যাওয়ায় ওই রাস্তা দিয়ে চলাচল করা যাচ্ছে না। বিকল্প রাস্তা দিয়ে যেতে প্রায় দুই থেকে তিন কিলোমিটার ঘুরে যেতে হয়। এতে আমাদের খরচ ও সময় বেশি লাগছে। 

এবিষয়ে ট্রাক মালিক সুজন মিয়া বলেন, গতকাল রাতে ট্রাকের সামনের পাতি ভেঙে যাওয়ায় ব্রিজের উপর ট্রাকটি আটকে আছে। মানিকগঞ্জ থেকে ট্রাকের পাতি ও মিস্ত্রি এনে খুব দ্রুতই ট্রাকটি ব্রিজ থেকে সরানো হবে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. ফারুক হোসেন জানান, ঝুঁকিপূর্ণ সেতুর পাটাতন দ্রুত সময়ে মেরামত করা হবে। তবে ট্রাক বিকলের বিষয়টি আমাদের দপ্তরের বিষয় নয়।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা