ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রামুতে ডাকাতদলের আক্রমণে পিতা-পুত্র নিহত


রামু (কক্সবাজার) প্রতিনিধি photo রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২২-৪-২০২৪ দুপুর ৩:১৩

কক্সবাজারের রামুর গর্জনিয়ায় সশস্ত্র ডাকাতদলের আক্রমণে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার(২২ এপ্রিল) রাত ১ টার সময় রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের থোয়াইংগাকাটার ঘোনারপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন গর্জনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের থোয়াইগ্যাকাটা এলাকার জাফর আলমের পুত্র  মোহাম্মদ সেলিম (৩৩) ও মৃত নুরুল ইসলামের পুত্র  জাফর আলম (৫২)। 

রামু উপজেলা মানবাধিকার কমিশনের সাবেক সাধারণ সম্পাদক মুহিব্বুল্লাহ চৌধুরী জিল্লু জানান,খুন-খারাপি, সন্ত্রাসী কার্যক্রম রামু পূর্বাঞ্চলে নিত্যনৈমিত্তিক ঘটনা, এগুলো দেখার কেউ নেই।

 প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১টায় গর্জনিয়া উত্তর থোয়াঙ্গাকাটা নজরুলের দোকানে স্থানীয়দের সাথে বসে আলাপ করছিলেন মোহাম্মদ সেলিম ও তার পিতা জাফর আলম। এমতাবস্থায় আকস্মিক কালো মুখোশ পড়া একদল অস্ত্রধারী ডাকাত এসে তাদের উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ  এবং ধারালো দা- কিরিচ দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয়দের ধারনা, গরু পাচারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রামু থানা অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্তাধীন, সন্ত্রাসীদের গ্রেফতারে  পুলিশ কাজ করছে।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২