ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

কালিগঞ্জ প্রকল্প টেকনিশিয়ান পশু ডাক্তার আজিজুর জাকিরের বিরুদ্ধে অপচিকিৎসার অভিযোগ


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২২-৪-২০২৪ দুপুর ৪:১৫

সরকারি পশু ও প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রকল্পে এ আই টেকনিশিয়ান পদে  চাকরি করেন আজিজুর রহমান  ও জাকির ।  নিজস্ব প্যাডে সীল স্বাক্ষর করে সাতক্ষীরা  কালিগঞ্জে উপজেলায় বিভিন্ন এলাকায় পশুদের  অপচিকিৎসা দিয়ে থাকেন। দীর্ঘদিন ধরে তিনি নিয়ম তোয়াক্কা না করে উপজেলা ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের আস্থাশীল পরিচয় দিয়ে পশু দেহে মারাত্মক ক্ষতিকর  এন্টিবায়োটিক ওষুধ ব্যবহার করার পরামর্শ দেন চিকিৎসা পত্রে। এন্টিবায়োটিক ব্যবহারে পশুদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। কেউ কিছু বললে সে সার্টিফিকেট ধারী বড় প্রকল্পে দায়িত্ব আছে পরিচয় দেয় ।  তার চিকিৎসা কখনো ভূল হয় না। অভিযোগ রয়েছে উপজেলা ও জেলা কর্মকর্তাদের ছত্রছায়ায় আজিজুর রহমান বিপ্লব ও জাকির  দীর্ঘদিন দাপট দেখিয়ে অনান্য পশু চিকিৎসকদের কোণঠাসা করে রাখে।

ভুক্তভোগী জনৈক একজন মহিলা বলেন, সরকারি প্রকল্পে চাকরি করে জাকিরের কাছ থেকে গরু,ছাগলের চিকিৎসা করায়।সরকারি  ডাক্তার পরিচয় দেয়। কিন্তু তিনি অনেক জায়গায় ভূল চিকিৎসায় গরু অসুস্থ হতে দেখেছি। 

আরেকজন ভুক্তভোগী বলেন, ওনি গরু অসুস্থ হলে এন্টিবায়োটিক চিকিৎসা দেয়। এন্টিবায়োটিকের প্রভাবে গরুর সমস্যা হয়  বললে। ওনি জবাবে বলে  সরকারি  জেলা কর্মকর্তারা আমার চিকিৎসা জানে তার যেভাবে চিকিৎসা দিতে বলে সেইভাবে এন্টিবায়োটিক চিকিৎসা দেয় আমি।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শংকর কুমার দে বলেন, তাদের চিকিৎসাপত্রে এন্টিবায়োটিক লেখার   এখতিয়ার নাই, সরকারি নির্দেশনা অনুযায়ী। তাদের এই ধরনের অপচিকিৎসা আমি অনুমতি দেয় নাই এ আই টেকনিশিয়ান আজিজুর রহমান বিপ্লব ও জাকির আমার নাম ভাঙ্গিয়ে চলছে। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, সরকারি ভেটোনারি রেজিষ্টার্ড প্রাপ্ত ছাড়া  এন্টিবায়োটিক লেখার এখতিয়ার নেই। আজিজুর ও জাকির  উর্দ্ধতন কর্মকর্তাদের ম্যানেজ করে চলে প্রশ্নের জবাবে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা বলেন এগুলো ভূয়া তারা আমাদের নাম ভাঙ্গিয়ে চলে। তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব।

অভিযুক্ত কালিগঞ্জে এ আই টেকনিশিয়ান আজিজুর রহমান বিপ্লব বলেন, আমি জেলা ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার নির্দেশে এন্টিবায়োটিক লিখি। তারা আমার লেখার ক্ষমতা দিয়েছে আপনি যা খুশি করতে পারেন। তারা আমার রক্ষা করবে।

আরেক অভিযুক্ত জাকির বলেন,আমি প্রাণিসম্পদ কর্মকর্তাদের  নির্দেশে এন্টিবায়োটিক লিখি। তারা আমার লেখার ক্ষমতা দিয়েছেন।

এভাবে অভিজ্ঞতাবিহীন অপচিকিৎসার কারণে কালিগঞ্জে পশুদের রোগব্যাধী বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ধরনের রোগ হয়ে গরু,ছাগল মারা যাচ্ছে। ভুক্তভোগীরা এসকল অপচিকিৎসাদের বিরুদ্ধে কথা বলে ও কোন প্রতিকার পাইনি বলে অভিযোগ করেছে।

এমএসএম / এমএসএম

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা

কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন মাদ্রাসায় শিক্ষা ও উন্নয়ন সমাবেশ

অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মনিরামপুর পৌরশহরে প্রায় দুই কোটি টাকার জমি উদ্ধার

পুকুরে মাছ তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩

নড়াগাতীতে ৩০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক

কুড়িগ্রামে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা অসুস্থ -৭

পাটগ্রামে সরকারি কাজে বাধা, বিএনপি নেতা গ্রেফতার

জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাঘার আতারপাড়ায় নদী ভাঙ্গনে দুঃস্থ পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়ামোদীদেরকে খেলাধুলা সামগ্রী বিতরণ

কুড়িগ্রামের চরাঞ্চলে নেই মাধ্যমিক, প্রাথমিকেই থামছে শিক্ষার স্বপ্ন বাড়ছে শিশু শ্রম ও বাল্যবিবাহ