ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর বনে অবমুক্ত


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২৩-৪-২০২৪ দুপুর ৩:২৫
রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সদর থেকে উদ্ধারকৃত অজরগটি কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় ১৪ ফুট দৈর্ঘ্যর প্রায় ১৫ কেজি ওজনের অজগরটি বনে অবমুক্ত করে বনবিভাগের সদস্যরা। এর আগে মঙ্গলবার রাত ৩টায় স্থানীয়রা অজগরটি লোকালয় থেকে উদ্ধার করেছে।
 
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন এর উপস্থিতিতে অজগরটি বনে অবমুক্ত করা হয়। এসময় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান খন্দকার, রাইয়ংখিয়ং বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির স্টেশন কর্মকর্তা এএসএম মহিউদ্দিন সহ বনবিভাগের সদস্যরাও উপস্থিত ছিলেন।
 
কাপ্তাই ইউএনও মোঃ মহিউদ্দিন জানান, উপজেলার বড়ইছড়ি এলাকার লোকালয়ে অজগরটি দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন যুবক মঙ্গলবার রাত ৩টায় উদ্ধার করে আমাদের খবর দিয়েছে। পরে অজগরটি বনবিভাগের নিকট হস্তান্তর করার পর সকাল ১১টায় কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
 
কাপ্তাই রেঞ্জ অফিসার আবু সুফিয়ান জানান, লোকালয় থেকে উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য ১৪ ফুট লম্বা এবং প্রায় ১৫ কেজি ওজনের। কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে এটি অবমুক্ত করা হয়। তিনি জানান, এর আগেও বেশ কয়েকটি অজগর ও বিভিন্ন বন্যপ্রাণী কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু