মানিকগঞ্জে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী
মানিকগঞ্জের শিবালয়ে ধর্ষণের মিথ্যা মামলায় প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গিয়েছেন আমেনা বেগম (৩৯) নামের এক নারী। সাঁজানো ওই মামলায় তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) বিকেলে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামাল আসামীর অনুপস্থিতিতে এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আমেনা বেগমের বাড়ি নওগার আত্রাই উপজেলার ভূপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মোহাম্মদ আরিফ হোসেনের স্ত্রী। কাজের সুবাধে তিনি মানিকগঞ্জের শিবালয়ের টেপড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৬ মে মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিবরামপুর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে শাহীনুজ্জামান বাবুকে আসামী করে শিবালয় থানায় নারী ও নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন আমেনা বেগম। এরপর ২০১৭ সালের ৯ জুন অভিযুক্ত শাহীনুজ্জামান বাবুকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ৪ মাস কারাভোগের পর শাহীনুজ্জামান বাবু জামিনে বের হন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম অভিযোগটি তদন্ত করে এর কোন সত্যতা ও সাক্ষী না পাওয়ায় ট্রাইব্যুনালে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। একই সঙ্গে মামলার বাদি আমেনা বেগমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন। পরে ২০১৮ সালের ২৩ জানুয়ারি মামলাটি খারিজ করে দেন বিচারক। এরপর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় আমেনা বেগমের বিরুদ্ধে শাহীনুজ্জামান বাবু বাদি হয়ে মামলা করেন। মামলার পর থেকে আসামী আমেনা বেগম পলাতক রয়েছেন। মামলায় ৫ জনের সাক্ষ্য গ্রহণ ও আইনজীবীদের যুক্তিতর্ক শেষে দোষী প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় দেন।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied