হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে ৫ প্রতিদ্বন্দ্বী
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৫জন প্রার্থী। এর মধ্যে ক্ষমতাসীন দল আ. লীগ পন্থি ৪ জন ও বিএনপি পন্থি রয়েঝে ১ জন।
ঘোষিত তপসিল অনুযায়ী মঙ্গলবার সকালে জেলা নির্বাচন কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়।
এতে চূড়ান্তভাবে চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, আওয়ামী পন্থিদের মধ্যে বর্তমান চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান (মোটর সাইকেল প্রতীক), বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি মো. সাদ্দাম হোসেন (দোয়াত কলম প্রতীক), বর্তমান ভাইস-চেয়ারম্যান মো. আজিম খাঁন (আনারস প্রতীক), আয়ারল্যান্ডের ডাবলিন শহর আওয়ামী লীগের উপদেষ্টা সামছুল ইসলাম (ঘোড়া প্রতীক) ও বিএনপি পন্থি একক প্রার্থী উপজেলা যুবদলের যুগ্ম- আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়ন পরিষদের টানা তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান মো. জাহিদুর রহমান তুষার (কাপ পিরিচ)।
উল্লেখ্য, নির্বাচনের তপসিল ঘোষণার পর এ উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে ১৭ এপ্রিল বুধবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ৮ জনের প্রার্থীতা বৈধতা পায়। এর মধ্যে মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে তিন জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন।
এছাড়াও এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৬০৮ জন। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য