ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

আবারো পাটগ্রামে ট্রেনে ধাক্কায় একজনের মৃত্যু


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ২৪-৪-২০২৪ দুপুর ৪:৪৭

লালমনিরহাটের পাটগ্রামে চারদিনের মধ্যে ট্রেনের ধাক্কায় আবারও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসুতি গ্রামের হরিসভা এলাকার রেললাইনে রান্নার জন্য লাকড়ি/খড়ি সংগ্রহের সময় ট্রেনের ধাক্কায় মমতা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) সকাল প্রায় সাড়ে ১১ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতা বেগম ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিসভা এলাকার মৃত বদির উদ্দিনের স্ত্রী।  
স্থানীয়রা জানায়, নিঃসন্তান বিধবা মমতা বেগম দীর্ঘদিন ধরে ভগ্নিপতির/বোনের স্বামীর বাড়িতে থাকতেন। বুধবার সকাল ১১ টায় বাড়ির পার্শ্ববতী রেললাইনে মাটির চুলায় রান্নার জন্য খড়ি সংগ্রহ করতে থাকেন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী বুড়িমারী কমিউটার ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায় মমতা। এরআগে হত গত ২০ এপ্রিল একই ট্রেনের ধাক্কায় আব্দুর রাজ্জাক নামে বুড়িমারী ইউনিয়নের উফারমারা এলাকার রেললাইনে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির মৃত্যু হয়। চারদিনের মধ্যে আবারও একজনের মৃত্যু ঘটলো।  স্থানীয়রা জানায় নিহত মমতা বেগমের চলাফেরা স্বাভাবিক থাকলেও প্রকৃতপক্ষে সে শ্রবণ প্রতিবন্ধী ছিল। কথাও স্পস্ট হতনা। একদম অসহায় এ নারী গাছের শুকনো পাতা এবং খড়ি সংগ্রহ করে রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করতো। রেললাইনে খড়ি সংগ্রহের সময় ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।’
এ ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে (জিআরপি) থানার পুলিশ পরিদর্শক (ওসি) ফেরদৌস আলী- বলেন,  ঘটনাটি শুনেছি ‘আমি ঘটনাস্থলের নিকট যাচ্ছি। সেখানে স্থানীয়দের সাথে কথা বলে তথ্য নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।’

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু