ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছায় মসজিদের সামনে হতে পৌর কর্মচারীর বাইসাইকেল চুরি


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২৪-৪-২০২৪ বিকাল ৫:৩৬

যশোরের চৌগাছায় এবার মসজিদের সামনে হতে এক মুসল্লির বাইসাইকেল চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাতে চৌগাছার কামিল মাদ্রসা মসজিদের সামনে হতে বাইসাইকেল চুরি হয় বলে জানা গেছে। ভুক্তভোগী মাদ্রসার সিসি ক্যামেরা দ্বারা চুরি হওয়া সাইকেল উদ্ধারে চেষ্টা করছেন।

চৌগাছা পৌরসভার কর আদায়কারী সেলিম রেজা মঙ্গলবার রাতে এশার নামাজ আদায় করতে কামিল মাদ্রসা মসজিদে যান। মসজিদের সামনে একটি বকুল গাছের নিচে তিনি বাইসাইকেল তালা দিয়ে নামাজে দাড়িয়ে যান। নামাজ শেষে বাইরে এসে দেখতে পাই তার সাইকেল উধাও। মুহুর্তে চুরির বিষয়টি ছড়িয়ে পড়লে মাদ্রাসা অভ্যান্তরে লাগানো সিসি ক্যামরার ফুটেজ পরীক্ষা করা হয়। সেখানে দেখা যাচ্ছে ৫০/৫৫ বছরের এক ব্যক্তি মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবী পরা সাইকেলের তালা ভেঙ্গে দ্রæত চালিয়ে মসজিদ এলাকা ত্যাগ করছেন। তবে চোরের চেহারা সে ভাবে চেনা সম্ভব হচ্ছেনা। 
ভুক্তভেগী সেলিম রেজা জানান, কামিল মাদ্রসায় তার ছোট ছেলে হাফেজিয়া অধ্যায়নরত। রাতে বড় ছেলের ক্যাপ্টেন ব্রান্ডের বাইসাইকেলে যার বাজার দর সাড়ে ৮ হাজার টাকা চড়ে বাসা হতে ছোট ছেলের জন্য খাবার নিয়ে মাদ্রাসায় আসি। তার কাছে খাবার দিয়ে টিফিন বাটি সাইকেলে ঝুলিয়ে রেখে পাশেই মসজিতে এশার নামাজে আদায় করতে যাই। নামাজ শেষে বাইরে এসে দেখি সাইকেলসহ সব কিছুই চোর নিয়ে গেছে। পরে সিসি ক্যামেরায় চোর শনাক্ত হলেও চিনতে কষ্ট হচ্ছে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় তোলপাড়

দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ

মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে

নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার

অব‌শে‌ষে ক্লোজ হলেন সাভারের বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহ

ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর।

গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ

দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় লিখিত অভিযোগ