ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

গলায় ফাঁস দিয়ে স্বামীর বাড়িতে স্ত্রী'র আত্মাহত্যা


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৪-৪-২০২৪ বিকাল ৫:৩৯
যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে স্বামীর বাড়িতে স্ত্রী আসমা বেগম (২২) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। সরেজমিনে জানা যায়, ওই নারী ধোপাদী গ্রামের রোস্তম মোল্লার ছেলে, তুহিন মোল্লার সহধর্মিণী ছিলেন। এদিকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তুহিন মোল্লার পরিবারের লোকজন দেখতে পেয়ে  দ্রুত  অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে  কর্তব্যরত চিকিৎসক  ডা. সোহানা আজমীন উর্মী বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
নিহত আসমা বেগমের বাবার বাড়ি একই জেলার মনিরামপুর উপজেলার গাংড়া গ্রামে। এছাড়া নিহতের পারিবারিক সূত্র থেকে জানা গেছে , দীর্ঘ ৭ বছর তাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছে। সে শ্বশুর বাড়িতে থাকতো সেখানেই পড়াশোনা করতো।পারিবারিক সূত্রে আরও জানা যায়, আজ (বুধবার)  সকালে পরিক্ষার ফরম ফিলাপের জন্য বাবার বাড়িতে  টাকা চাই নিহত আসমা। পরে বিকাশে টাকা পাঠিয়ে দিয়ে আসমাকে  ফোন দিলে আর ফোন ধরেনি।বারংবার ফোন দেওয়ার পর কেউ  একজন ফোন ধরে জানায়, নিজ ঘরের  সিলিংয়ের হুকের সাথে গলায় ফাঁস লাগিয়েছে । পরে অভয়নগর থানায় নিহতের ভাই বাদী হয়ে একইদিন ২৪ এপ্রিল দুপুরে একটি অপমৃত্যু মামলা দায়ের করেন, যার (মামলা নং-১৫)। এদিকে নিহতের স্বামী তুহিন মোল্লার সাথে দেখা করতে ধোপাদীর বাড়িতে গেলে তার সাথে দেখা মেলেনি। 
 
এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে অভয়নগর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আত্মহত্যাজনীত মৃত্যুর লিখিত অভিযোগ পায়। পরবর্তীতে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে এবং নিহাতের ভাই এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আত্রাইয়ে ​কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ