রাণীশংকৈলে তহসিলদারের ‘ঘুষ’ নেয়ার ভিডিও ভাইরাল
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) রেজাউল করিমের বিরুদ্ধে খাজনাসহ সেবা দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। জানা গেছে, গত রোববার (২১ এপ্রিল) ওই ভূমি অফিসে এক ব্যাক্তি তার জমি খাজনা দিতে যায়। এতে তার কাছ থেকে ১০ টাকার পরিবর্তে ৫০০ টাকা নেন ভূমি কর্মকর্তা রেজাউল করিম। টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। অফিসের ভেতরে গোপনে ধারণকৃত সেই ভিডিওতে ঘুষের টাকা নিয়ে পকেটে ঢোকাতে দেখা গেছে। ভূমি অফিসের দেওয়ালে লেখা আছে আমি এবং আমার অফিস দুর্নীতি মুক্ত। অথচ সেখানে ঘুষ ছাড়া কোন কাজ হয় না।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, টেবিলের সামনে টাকা হাতে নিয়ে বসে থাকা সেবাগ্রহীতাকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজাউল করিম বলছেন- না না হবে না, ৫০০ টাকা দেন। এরপর তিনি টাকা নিয়ে পকেটে রাখছেন।
ওই ইউনিয়নের বেশ কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, ধর্মগড় ইউনিয়ন ভূমি অফিসে নিজ চেয়ারে বসে তহসিলদার প্রকাশ্যে ঘুষ লেনদেন করেন। তিনি টাকা ছাড়া কোনো কাজই করছেন না। তার চাহিদার কানাকড়ি কম হলেও তিনি সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণ করেন। ১০ টাকার খাজনাতেও তিনি ৫০০ টাকা আদায় করেন। তহসিলদার রেজাউল করিমের সাথে যোগাযোগ করা হলে প্রথমে তিনি বিষয়টিকে অস্বীকার করেন। ভিডিও ভাইরালের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমাকে খুশি করে ৫০০ টাকা দিয়েছে আমি নিয়েছি।
'উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান সকালের সময়কে বলেন, ‘ভিডিওগুলো আমি ইতিমধ্যে পেয়েছি এবং দেখেছি। প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি তিনি রেজাউল করিম। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ওই ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি