মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এর ইপসা'র সেইফটি ফার্স্ট সেন্টার পরিদর্শন
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস পরিদর্শন করেন ইপসা'র সেইফটি ফাস্ট সেন্টার।মঙ্গলবার (২৩ এপ্রিল'২৪) সকাল ১০টায় ইপসা'র সেইফটি ফার্স্ট সেন্টার পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। পরিদর্শনকালে রাষ্ট্রদূত পিটার ডি হাসে'র সাথে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের পাবলিক রিলেশন অফিসার মি. স্টিফেন ইভেলি, ইনফরমেশন অফিসার মিস. আশা বে, এবং প্রেস ও মিডিয়া কোঅর্ডিনেটর তারিকুল ইসলাম নাহিন।
ইপসা'র সেইফটি ফার্স্ট সেন্টার পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান ইপসা'র প্রধান নির্বাহী মো: আরিফুর রহমান, ইপসা'র কোঅর্ডিনেটর মো. আলী শাহীন। মার্কিন রাষ্ট্রদূত ইপসা'র সেইফটি ফার্স্ট সেন্টার ও প্রশিক্ষণ কাযর্ক্রম পরিদর্শন শেষে বিভিন্ন স্টেক-হোল্ডারদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।
এর আগে তিনি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পিএইচপি শীপ রিসার্কেলিং ইয়ার্ড পরিদর্শন করেন। এসময় তিনি হংকং কনভেনশনের আলোকে সব গুলো শিপ রিসাইক্লিং ইয়ার্ড নিজেদের গ্রিন শিপ রিসাইক্লিং ইয়ার্ড হিসেবে প্রতিষ্ঠা হবে বলে আশা ব্যক্ত করেন ।
এই সময় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন, ইপসায় আসার আগে আমি জাহাজ পুনঃ: প্রক্রিয়াজাত শিল্প পরিদর্শন করি। ইয়ার্ডে পরিবেশ সুরক্ষা এবং শ্রমিক নিরাপত্তা নিশ্চিতকরণে মালিক পক্ষের নানা উদ্যোগ এবং প্রচেষ্টা দেখে আমার ভালো লেগেছে। দীর্ঘ দিন ধরে জাহাজভাঙ্গা শিল্প পরিদর্শনের অপেক্ষায় ছিলাম, পরে জানতে পারি ৪টি শিপ ইয়ার্ড গ্রিন শিপ ইয়ার্ডের সনদ পেয়েছে। । তিনি আরো বলেন, শিপ রিসাইক্লিং সেক্টরের জন্য ইপসা'র নিরাপত্তা সচেতনতা এবং প্রশিক্ষণ কার্যক্রমের জন্য আমি ইপসা কে সাধুবাদ জানাই।ইপসা'র প্রধান নির্বাহী মো: আরিফুর রহমান মার্কিন রাষ্ট্রদূত কে ইপসা'র বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ে অবহিত করার পাশাপাশি শিপ ব্রেকিং ইয়ার্ডের চলমান ও শ্রমিকদের নিরাপত্তার জন্য দক্ষতা উন্নয়ন বিষয়ে ব্যাখ্যা করেন।
এই সময় উপস্থাপনার ভূমিকা পালন করেন ইপসা'র কোঅর্ডিনেটর মো: আলী শাহীন। উক্ত মতবিনিময় সভায় কর্তব্যরত অবস্থায় আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এবিএম নায়হানুল বারী। সীতাকুণ্ড থানা (ওসি তদন্ত) কর্মকর্তা মো. সুলাইমান সহ প্রমুখ।
এমএসএম / এমএসএম
যশোরে শাশুড়িকে জবাই করে বস্তাবন্দী পুত্রবধূ আটক
মোহনগঞ্জে ফ্রি ভেটেরিনারি ক্যাম্পে গরুকে এলএসডি টিকা, খামারিদের স্বস্তি
মেহেরপুরে অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫
নতুন ব্রিজে নৌ পুলিশের অভিযানে ডাকাত সন্দেহে আটক ২
বরগুনা সরকারি মহিলা কলেজের সামনে কৃষ্ণচূড়ার অপরূপ সৌন্দর্য
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার
প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষায় বসতে পারল না জান্নাতি, এক বছর নষ্টের অভিযোগ
নেত্রকোণার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের ঘটনায় ১ নারী নিহত
শ্রীমঙ্গলে নুরে মদিনা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ
আদমদীঘিতে প্রি-পেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
যশোরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত