কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের অধীনে ২০২৩-২৪ অর্থবছরে (এপ্রিল-জুন/২০২৪) সময়ে গ্রামীণ জনগণকে তথ্য প্রদান ও উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়ন এর কুকিমারা বৌদ্ধ বিহার প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসাইন এর সভপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বী, উপজেলা তথ্য আপা তাহমিনা সুলতানা, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার প্রমুখ। এসময় ওয়াগ্গা ইউপি সদস্যরা সহ স্থানীয় মহিলারা উপস্থিত ছিলেন।
মহিলা সমাবেশে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা, ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য ও উদ্দেশ্যে, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধে করণীয় এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিতে প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত