ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে মানবতা ও সমাজ কল্যাণে বিশেষ সহায়তা প্রদান


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২৫-৪-২০২৪ দুপুর ৩:২০

পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই জোন। 

এরই ধারাবাহিকতায় ২৫ এপ্রিল ২০২৪ তারিখে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সিন্দুকছড়ি জোন কর্তৃক জোনের দায়িত্বপূর্ণ এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন জালিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৫২টি পরিবারের মাঝে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগীতা প্রদান করা হয়। প্রদানকৃত সহযোগীতার মধ্যে উল্লেখযোগ্য হলো গরিব অসহায় পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য ঢেউটিন প্রদান, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা, শাড়ি, চার্জার ফ্যান, স্থানীয় ক্লাব ও স্কুলের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী ইত্যাদি প্রদান। 

উক্ত জনসেবামূলক কর্মকান্ডে উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার বিএ-৭২৩১ লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি। এসময় জোন কমান্ডার উপস্থিত সকলকে সম্প্রীতি বজায় রেখে একত্রে মিলেমিশে বসবাসের পরামর্শ প্রদান করেন। এছাড়াও, তিনি এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত

মুকসুদপুরে কেন্দ্রুয়া গ্রাম যাকাত ফাউন্ডেশন বৃক্ষরোপণ ও কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির উদ্ধোধন