ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খানসামায় বৃষ্টির জন্য খোলা আকাশের নিচে ইসতিসকার নামাজ আদায়


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ২৫-৪-২০২৪ দুপুর ৪:২৯

তীব্র তাপপ্রবাহে অনেকটা বিপর্যস্ত জনজীবন। প্রচণ্ড রোদ আর গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। এমন সময়ে দিনাজপুরের খানসামায় বৃষ্টির জন্য খোলা আকাশের নিচে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০ টার দিকে 

উপজেলার আংগারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।বিশেষ এই নামাজে ইমামতি করেন উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আনিছুর রহমান। নামাজের শুরুতে খুতবা পাঠ ও নামাজ শেষে বৃষ্টির প্রত্যাশায় মহান আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে বিভিন্ন এলাকার মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।

খুতবায় তিঁনি বলেন, আল্লাহর কাছে এই নামাজের মাধ্যমে বৃষ্টি কামনা করেছি সকলে। বর্তমান বৃষ্টি না হওয়ার মূল কারণ হচ্ছে বিভিন্ন ধরনের পাপ। এরমধ্যে উল্লেখযোগ্য হলো সমাজে নারীরা সহজলভ্য হয়ে গেছে, বর্তমানে হত্যাকাণ্ড বেড়ে যাচ্ছে, ফিলিস্তিনে মুসলিমদের উপর প্রতিনিয়ত হামলা করে হত্যা করা হচ্ছে মুসলিমদের। আল্লাহর রহমতের বৃষ্টি দিয়ে আমাদের জনপদকে শান্ত করে দিতে পারেন এই আশায় আমরা নামাজ আদায় করেছি।

নামাজে অংশ নেওয়া স্থানীয় কয়েকজন কৃষক সকালের সময়কে বলেন, বৃষ্টিবাদল নেই। খুব তাপ। কলে পানি উঠছে না। ক্ষেত নষ্ট হচ্ছে। তাই নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে সবাই বৃষ্টির জন্য দোয়া করেছেন।নামাজে অংশ নেওয়া আমানত শাহ্ নামের এক মাদ্রাসা ছাত্র সকালের সময়কে বলেন, কোরআন-হাদিসের আলোকে যতটুকু জানা গেছে তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (স.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সেজন্য তারাও নবীজির সুন্নত অনুসরণ করে মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করেছেন এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন