ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে ৩টি দোকান পুড়ে ছাই


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২১ দুপুর ৩:২১

চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৭ আগস্ট) মধ্যরাতে অগ্নিকাণ্ডের ‍এ ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায়  ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

ক্ষতিগ্রস্থরা হলেন- ভ্যারাটিইজ স্টোরের মালিক কালা সওদাগর, সায়মা ফার্মেসির মালিক মো. আরিফ, টেইলার্স দোকানের মালিক মো. গোলাম হোসেন।

ফার্মেসির মালিক মো. আরিফ জানান, আমরা দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। রাত প্রায় ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুতে ছুটে যাই। মুহূর্তের মধ্যে আগুন পুরো দোকানে ছডিয়ে পড়ে। এ সময় কোনোকিছুই আমাদের পক্ষে বাঁচানো সম্ভব হয়নি। একে একে ৩টি দোকান প‍ুড়ে ছাই হয়ে গেছে। নগদ টাকা, ওষুধ, কাপড়, আটা, চাল, ময়দাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। কিভাবে আগুন লাগল তাও আমরা বুঝতে পারছি না।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিরসরাই স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। আমরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। সময়মতো পৌছাতে না পারলে অন্য দোকানগুলো রক্ষা করা সম্ভব হতো না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত