ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছায় বিপুল পরিমান গাজা ফেনসিডিলসহ এক নারী আটক


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২৫-৪-২০২৪ বিকাল ৫:১

যশোরের চৌগাছায় বিপুল পরিমান গাজা ও ফেনসিডিলসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত নারী উপজেলার সলুয়া আফরা চন্দ্রপুর গ্রামের সৈয়দ আলীর স্ত্রী শাহানারা বেগম (৩৮)। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার সলুয়া আফরা চন্দ্রপুর গ্রামে অভিযান পরিচালিত হয়। এ সময় প্রবাসী সৈয়দ আলীর বাড়ির বসত ঘরের মধ্যে থেকে বিশেষ কায়দায় লুকানো ৫টি বস্তা জব্দ করা হয়। ওই ৫ বস্তায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে ২০ বোতল ফেনসিডিল ও এক লিটার তরল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় সৈয়দ আলীর স্ত্রী শাহানারা বেগমকে আটক করা হয়। 

অভিযানের সময় মাদক কারবারি টিটো মিয়া ওরফে ঘেনা টিটো (৪৮) পালিয়ে যায়। ঘেনা টিটো একই গ্রামের মকবুল হোসেন ওরফে মঙ্গল কসাইয়ের ছেলে। 
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এই মামলায় গ্রেফতার দেখিয়ে শাহানারা বেগমকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় তোলপাড়

দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ

মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে

নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার

অব‌শে‌ষে ক্লোজ হলেন সাভারের বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহ

ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর।

গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ

দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় লিখিত অভিযোগ