আনোয়ারা থেকে চুরি, পটিয়া থেকে উদ্ধার, কর্ণফুলী থেকে গ্রেপ্তার অটোরিকশা চোর
মসজিদের পাশে নিজের নব্বই হাজার টাকা দামের অটোরিকশাটি রেখে এশারের নামাজে গিয়েছিলেন চালক। কিন্তু নামাজ শেষে বাইরে এসে দেখেন তাঁর আয়ের একমাত্র অবলম্বন অটোরিকশাটি আর নেই। অনেক খোঁজাখুঁজির পর বুঝতে পারলেন তাঁর শেষ সম্পদটি চুরি হয়ে গেছে। এরপর ৭ দিন ডুকরে কাঁদলেন। অবশেষে চালকের কান্না থামিয়ে হাসি ফোটালেন চট্টগ্রাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গত সোমবার রাতে টানা ৯ ঘন্টার অভিযানে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ও শিকলবাহার বিভিন্ন এলাকা থেকে ৫ চোরচক্রের সদস্যকে গ্রেপ্তার করে চুরি যাওয়া অটো রিকশাটি উদ্ধার করেন পিবিআই মেট্টো।এমনই ঘটনার শিকার আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের চালিতাতলী ফজর রহমান বাড়ীর আবদুস ছোবহানের ছেলে অটোরিকশা চালক মো. নাছির উদ্দিন (৫০)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্টোর ইন্সপেক্টর মর্জিনা আক্তার। একই বিষয়ে ঘটনার জুরিডেকশন অঞ্চল মতে আনোয়ারা থানায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি সোহেল আহাম্মদ।
গ্রেপ্তার আসামিরা হলেন-কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা নাল গণির বাড়ীর (২নং ওয়ার্ড) মৃত আব্দুল মোনাফের ছেলে মো. রুবেল প্রকাশ সিএনজি ড্রাইভার রুবেল (২৫), একই এলাকার রহমান হাজী বাড়ীর মো. আমানের ছেলে মেহেদী হাসান প্রকাশ রিফাত (১৯), মাদ্রাসা পাড়ার নুরুচ্ছাফার বিল্ডিংয়ের ভাড়াটিয়া দিলীপ দাশের ছেলে বিশাল দাশ (১৯), খোয়াজনগর গ্রামের (৪নং ওয়ার্ড) রমিজের বাড়ীর কালা মিয়ার ছেলে আরিফ (২৫) ও শিকলবাহা ইউনিয়নের (৩নং ওয়ার্ড) এখলাস মিয়ার বাড়ীর মৃত নাছির আহাম্মদের ছেলে মোঃ আলমগীর (২৮)।
এরমধ্যে পিবিআই পুলিশের অভিযানের খবর পেয়ে পলাতক রয়েছে চরপাথরঘাটার মো. মুরাদ (২০) ও খোয়াজনগরের ছাবের আহম্মদ (৩৮)।
ঘটনা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার সকাল ৯ টায় অটোরিক্সাটি নিয়ে জীবিকার আশায় নিজ বাড়ী থেকে বের হন আনোয়ারার মো. নাছির উদ্দিন।
একই দিন রাত ৮ টার সময় মসজিদে এশার নামাজের আযান দিলে চালক বারশত ইউনিয়নের বখতিয়ার পাড়া শাহ আকবরী জামে মসজিদ সংলগ্ন উত্তর পাশের রাস্তার উপর তাঁর সবুজ রংয়ের ব্যাটারীচালিত মিশুক অটোরিক্সাটি রেখে নামাজ আদায় করতে যায়। একটু পরে এশার নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে দেখেন অটোরিকশাটি নেই।
অনেক খুঁজাখুঁজি করেও না পেয়ে কাঁদতে থাকেন চালক। কারণ ততক্ষণে তিনি বুঝে গেছেন একমাত্র সম্বল রিকশাটি হাতছাড়া হয়ে গেছে।
এর প্রায় ৭ দিন পর গত ২২ এপ্রিল স্থানীয় ইউপি সদস্য মো. শাহনুর উদ্দিনের মাধ্যমে জানতে পারেন পিবিআই পুলিশ চট্টগ্রাম শহর ও বিভিন্ন উপজেলা থেকে কয়েকজন অটোরিকশা চোরকে আটক করেন। এরপর তাদের স্বীকারোক্তি মতে পটিয়া পৌরসভার (৫নং ওয়ার্ড) কালু ফকির দোকান এলাকার জনতা পার্কিং নামক অটোরিকশার গ্যারেজ থেকে চুরি যাওয়া রিকশাটি উদ্ধার করেন।
এমনকি পিবিআই পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা আনোয়ারা থেকে চুরি করে পটিয়া বিক্রি করার কথা স্বীকার করেন।
এ ঘটনায় পরস্পর যোগসাজশে চুরি করে চোরাই পণ্য নিজ হেফাজতে রাখার অপরাধে
সাত জনকে আসামি করে মামলা করেন অটোরিকশার মালিক মো. নাছির উদ্দিন।
এ প্রসঙ্গে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ বলেন, 'পিবিআই পুলিশ ৫ অটোরিকশা চোরকে গ্রেপ্তার করে থানায় পাঠিয়েছেন। এদের বেশির ভাগ কর্ণফুলীর। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।'
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ