ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মানিকগঞ্জে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৫-৪-২০২৪ বিকাল ৫:১৯

প্রচন্ড তাপদাহ থেকে মুক্তি পেতে ও বৃষ্টির আশায় মানিকগঞ্জে পৃথক পৃথক স্থানে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।

বৃতস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০ টার দিকে জেলার সদর উপজেলার মিতরা এলাকার আবু হুরায়রা মাদ্রাসা মাঠে, শিবালয় উপজেলার টেপড়া দশচিড়া মাঠে, নবগ্রাম মাঠে ও তেওতা ঈদগা মাঠে এবং সকাল ১১টায় জেলা শহরের শহীদ তিতুমির একাডেমি মাঠ, সাটুরিয়া উপজেলার দরগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠসহ পৃথক স্থানে নামাজের জামাত অনুষ্ঠিত হয় এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা পাঠ করেন ইমামরা। এরপরই বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়। কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর কাছে দাবদাহ থেকে মুক্তি চান মুসল্লিরা। একইসাথে বৃষ্টির মাধ্যমে সারাদেশে শীতল স্পর্শ বুলিয়ে দেয়ার দোয়াও করেন তারা। নামাজের জামায়াতে স্থানীয় শত শত মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

বাকেরগঞ্জে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি সহ ৩ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার।

‎সোনারগাঁয়ে কবুতর চুরির সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

বড়লেখায় প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় বেপরোয়া টিলা কর্তন; নেপথ্যে সরকার দলীয় দুই নেতা

আলফাডাঙ্গায় দুস্থদের মাঝে সেলাই মেশিন, গবাদিপশু ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

ঘিওরে শব্দ দূষণে অতিষ্ট জনগন প্রশাসনের নজনদারি নেই

উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা

বাগেরহাটে আবারও এক এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও

তারাগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম

এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার

ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক