ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে মধুমতি বাঁওড়ে গোসলে গিয়ে নিখোঁজ; একদিন পর লাশ উদ্ধার


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ২৬-৪-২০২৪ দুপুর ৩:৫৬

গোপালগঞ্জের কাশিয়ানীতে শ্বশুরবাড়ি বেড়াতে এসে মধুমতি বাঁওড়ে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় অলিয়ার শরীফ নামে এক ব্যক্তি। একদিন পর তার লাশ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে পরানপুর গরুরহাট এলাকায় মধুমতি বাঁওড়ে কাঠের সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করে এলাকাবাসী। নিহত অলিয়ার শরীফ উপজেলার ফুকরা ইউনিয়নের গুঘালিয়া গ্রামের মৃত কালা শরীফের ছেলে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান।

স্থানীয়দের থেকে জানা যায়, অলিয়ার শরীফ দুইদিন আগে পরানপুর গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার দুপুরে কয়েকজন মিলে মধুমতি বাঁওড়ে গোসল করতে নামে। নদীতে অনেক স্রোত থাকায় তিনি তলিয়ে যায়। পরে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল আসে। এর পর খবর পেয়ে মাদারীপুরের একটি ডুবুরী দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করে তারা চলে যায়। শুক্রবার সকালে মধুমতি বাঁওড়ে কাঠের সেতুর নিচে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পানিতে নেমে মরদেহটি উদ্ধার করেন তারা।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২